Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক

সিএনএন
19 March, 2026, 05:45 pm
Last modified: 19 March, 2026, 05:47 pm

Related News

  • ইসরায়েলে ইরানের তীব্র মিসাইল হামলা, হরমুজ নিয়ে হুমকির জেরে বেড়ে গেছে তেলের দাম
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘কাতার এনার্জি’ এই মাসের শুরুর দিকেই এলএনজি এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএনএন
19 March, 2026, 05:45 pm
Last modified: 19 March, 2026, 05:47 pm
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হয়েছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদন স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাতার মূলত এই অঞ্চলের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির প্রধান উৎস।

কাতারের রাস লাফান থেকেই দেশটির প্রায় সমস্ত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত, তরলীকরণ এবং রপ্তানি করা হয়। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'কেপলার'-এর মতে, পাকিস্তান তার মোট এলএনজি আমদানির প্রায় ৯৯ শতাংশ এবং বাংলাদেশ ৭০ শতাংশই কাতার থেকে সংগ্রহ করে। অন্যদিকে, বাজার গবেষণা সংস্থা 'এসএন্ডপি গ্লোবাল'-এর তথ্য অনুযায়ী, ভারত তার প্রয়োজনীয় এলএনজির ৪০ শতাংশের বেশি কাতার থেকে আমদানি করে।

ইরান যুদ্ধের তিন সপ্তাহ না পেরোতেই এই সংঘাত কেবল তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালী' বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি উৎপাদন কেন্দ্রকেও ক্ষতিগ্রস্ত করেছে।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা 'কাতার এনার্জি' এই মাসের শুরুর দিকেই এলএনজি এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পাকিস্তান ও বাংলাদেশ উভয়েরই অভ্যন্তরীণ এলএনজি মজুত অত্যন্ত সীমিত; যা বড়জোর এক থেকে দুই সপ্তাহ চলতে পারে। ফলে এই সরবরাহ সংকটে দেশ দুটিতে বড় ধরনের লোডশেডিং এবং শিল্প কারখানায় গ্যাস সরবরাহ হ্রাসের প্রবল সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন-এর পক্ষ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে তাইওয়ান কিছুটা ঝুঁকির মুখে রয়েছে। দেশটি তাদের এলএনজি চাহিদার এক-তৃতীয়াংশ কাতার থেকে নেয় এবং তাদের কাছে মাত্র ১১ দিনের মজুত রয়েছে। তবে তাইপে জানিয়েছে, এপ্রিল পর্যন্ত তাদের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত আছে এবং তারা মে মাসের জন্য বিকল্প ব্যবস্থা করছে।

অন্যদিকে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানও কাতার থেকে বিপুল পরিমাণ এলএনজি আমদানি করলেও তাদের বিশাল মজুত থাকায় তারা তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে। বিশেষ করে চীনের জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় হওয়ায় তারা এই ধাক্কা সামলে নিতে পারবে বলে মনে করছে কেপলার।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

বিষয়টি নিশ্চিত করে কাতারএনার্জি জানিয়েছিল, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তাদের একাধিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় "বড় ধরনের অগ্নিকাণ্ড" ছড়িয়ে পড়েছে।

Related Topics

টপ নিউজ

কাতার এনার্জি / এলএনজি / এলএনজি আমদানি' / কাতার / বিদ্যুৎ / বিদ্যুৎ সংকট / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইসরায়েলে ইরানের তীব্র মিসাইল হামলা, হরমুজ নিয়ে হুমকির জেরে বেড়ে গেছে তেলের দাম
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net