Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2026, 11:45 am
Last modified: 19 March, 2026, 11:49 am

Related News

  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘নকলের সুযোগ’ না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, শিক্ষকসহ আহত ৭
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর

লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫

এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। এছাড়া স্পিডবোটে থাকা পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
19 March, 2026, 11:45 am
Last modified: 19 March, 2026, 11:49 am
ছবি: সৈয়দ মেহেদী হাসান

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্ণফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোট ডুবে গেছে। 

এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। এছাড়া স্পিডবোটে থাকা পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ফখরুল লালমোহনের মঙ্গলবার সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন লালমোহন উপজেলা মৎস্য বিভাগের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং আরও তিনজন পুলিশ কনস্টেবল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশ উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে মেঘনা-তেতুলিয়া নদীতে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গল সিকদার ঘাটসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগের সঙ্গে যৌথভাবে নদীতে অভিযান চালাচ্ছিলেন পুলিশ সদস্যরা।

এ সময় অভিযানকারী দলের স্পিডবোটটি বিকল হয়ে স্রোতে ভাসতে থাকে। অন্যদিকে ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি মঙ্গল সিকদার ঘাটে যাত্রী নামাচ্ছিল।

একপর্যায়ে স্পিডবোটটি স্রোতের টানে লঞ্চের পেছনের প্রপেলারের কাছে চলে আসে। বোটটি লঞ্চের নিচে ঢুকে যাওয়ার মুহূর্তে এতে থাকা সদস্যরা বোটটি সরানোর চেষ্টা করলে প্রপেলারের ঘূর্ণিতে স্পিডবোটটি উল্টে ডুবে যায়।

পরে বোটে থাকা পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ফখরুল নিখোঁজ হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, "এটি একটি দুর্ঘটনা। নিখোঁজ কনস্টেবল ফখরুলকে উদ্ধারে নদীতে অভিযান চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

লঞ্চ দুর্ঘটনা / স্পিডবোট দুর্ঘটনা / ভোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘নকলের সুযোগ’ না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, শিক্ষকসহ আহত ৭
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net