Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

আন্তর্জাতিক

এনডিটিভি
17 March, 2026, 01:55 pm
Last modified: 17 March, 2026, 02:01 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

এনডিটিভি
17 March, 2026, 01:55 pm
Last modified: 17 March, 2026, 02:01 pm
ছবি: সংগৃহীত

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারির সেই ভয়াবহ হামলা থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন, যে হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে। অডিওটিতে ওই হামলার লোমহর্ষক এবং ভয়াবহ কিছু বর্ণনাও উঠে এসেছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মার্চ তেহরানে অনুষ্ঠিত একটি বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি ওই হামলার বিস্তারিত বর্ণনা দেন। যদিও সংবাদমাধ্যম এনডিটিভি অডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি, তবে টেলিগ্রাফ জানিয়েছে রেকর্ডটি হোসেইনিরই ছিল।

অডিওর তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে খামেনির কম্পাউন্ডে সমন্বিত হামলা চালানো হয়। লক্ষ্য ছিল খামেনি পরিবার এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে একই সঙ্গে নির্মূল করা। 

৫৬ বছর বয়সী মুজতবা খামেনি হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে কিছু কাজের জন্য ভবনের বাইরে উঠানে বেরিয়েছিলেন। যখন ক্ষেপণাস্ত্রটি ভবনে আঘাত হানে, তখন তিনি পুনরায় সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন। এই হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ-আদেল এবং তাদের ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হলেও মুজতবা কেবল পায়ে সামান্য আঘাত পেয়ে প্রাণে বেঁচে যান।

অডিওতে মাজাহের হোসেইনি হামলার যে বর্ণনা দিয়েছেন তা শিউরে ওঠার মতো। তিনি জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হোসেইনির ভাষায়, তাকে শনাক্ত করার জন্য অবশিষ্ট ছিল মাত্র 'কয়েক কেজি মাংসপিণ্ড'।

বিস্ফোরণের ভয়াবহতা থেকে রক্ষা পাননি খামেনির জামাতা মেসবাহ আল-হুদা বাঘেরি কানিও। অডিওতে উল্লেখ করা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল।

আলী খামেনির আরেক ছেলে মোস্তফা খামেনি সেই সময় ঘটনাস্থলের 'কাছাকাছি' থাকলেও তিনি এবং তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হন। হোসেইনি জানান, হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। খামেনি পরিবারের সদস্যদের আবাসস্থল এবং অফিস কমপ্লেক্সের একাধিক অংশে একই সঙ্গে এই আক্রমণ চালানো হয়েছিল।

Related Topics

টপ নিউজ

মোজতবা খামেনি / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net