হঠাৎ চীনের বাইদু প্রযুক্তি নিয়ে এতো আলোচনা কেন?
ইরান সম্ভবত চীনের বাইদু স্যাটেলাইট ব্যবহার করে তাদের হামলার নিখুঁততা বাড়িয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০২৫ সালের জুনে পুরো ব্যবস্থা বাইদুতে স্থানান্তর হয়। বিশ্লেষকদের মতে, এটি যুদ্ধের ভারসাম্য বদলাতে পারে। একই সময়ে চীন তাদের প্রযুক্তি পরীক্ষা ও মার্কিন সামরিক সক্ষমতা বোঝার সুযোগ পাচ্ছে।
