খার্গ দ্বীপ বেহাত হলে পাল্টে যাবে যুদ্ধের সমীকরণ?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ যতই গড়াচ্ছে, সবার নজর এখন মধ্যপ্রাচ্যের দেশটির উপকূলীয় ছোট্ট একটি দ্বীপের দিকে। এই দ্বীপটির নাম 'খার্গ দ্বীপ'। আয়তন মাত্র ৭ দশমিক ৭ বর্গমাইল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালির উত্তর-পশ্চিমে অবস্থিত দ্বীপটি। আকারে ছোট হলেও এটি ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯৪ শতাংশই হয় এই দ্বীপ থেকে; যার বড় অংশই যায় চীনে। ইরানের মূল তেল রপ্তানি টার্মিনালটির অবস্থানও এ দ্বীপে।
