Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের

আন্তর্জাতিক

এনডিটিভি
09 March, 2026, 06:35 pm
Last modified: 09 March, 2026, 06:44 pm

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোজতবা খামেনির নেতৃত্বের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন, তারপরেই এলো পুতিনের এই সমর্থন। 
এনডিটিভি
09 March, 2026, 06:35 pm
Last modified: 09 March, 2026, 06:44 pm
পুতিন বলেছেন, রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ছবি: এনডিটিভি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে "অবিচল সমর্থন" দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনি ক্ষমতায় আসেন।

আজ সোমবার (৯ মার্চ) মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, 'আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।'

তিনি আরও বলেন, 'এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোজতবা খামেনির নেতৃত্বের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন, তারপরেই এলো পুতিনের এই সমর্থন। 

তিনি মার্কিন গণমাধ্যম এক্সিওস-কে বলেন, 'খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই, যিনি ইরানে শান্তি ও সম্প্রীতি আনবেন।'

তিনি আরও বলেন, যদি নতুন নেতার প্রতি যুক্তরাষ্ট্রের অনুমোদন না থাকে, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।

নতুন ইরানি নেতাকে হত্যার হুমকির প্রতিবাদ চীনের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে দেশটির 'নিজস্ব ব্যাপার' আখ্যা দিয়ে তাকে হত্যা চেষ্টার ব্যাপারে হুঁশিয়ার করেছে বেইজিং।

আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, 'ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে।'

মোজতবার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, 'কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিত।'

Related Topics

টপ নিউজ

মোজতবা খামেনি / সর্বোচ্চ নেতা / ইরান / রাশিয়া / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net