Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

আন্তর্জাতিক

আল জাজিরা
04 March, 2026, 07:40 pm
Last modified: 04 March, 2026, 07:49 pm

Related News

  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প

ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ

ন্যাটোর এই বিশেষ ধারা অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয় এবং সব সদস্য দেশ মিলে তার সম্মিলিত জবাব দেয়।
আল জাজিরা
04 March, 2026, 07:40 pm
Last modified: 04 March, 2026, 07:49 pm
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ছবি: রয়টার্স

তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনাটি ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ বা সম্মিলিত প্রতিরক্ষা ধারাকে সক্রিয় করবে না বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, 'তুরস্কের ভূখণ্ডে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত।'

তবে তিনি স্পষ্ট করে জানান, এই ঘটনার প্রেক্ষাপটে ন্যাটোর 'আর্টিকেল ফাইভ' কার্যকর হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন না।

উল্লেখ্য, ন্যাটোর এই বিশেষ ধারা অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয় এবং সব সদস্য দেশ মিলে তার সম্মিলিত জবাব দেয়। হেগসেথের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, এই ক্ষেপণাস্ত্র বিনিময়কে তুরস্কের ওপর সরাসরি পরিকল্পিত আক্রমণ হিসেবে দেখছে না ওয়াশিংটন।

সংবাদ সম্মেলনে হেগসেথ জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান কেবল শুরু হয়েছে এবং সামনে আরও বড় ধরনের হামলার ঢেউ আসছে।

তিনি বলেন, 'এই অভিযানে যুক্তরাষ্ট্র তাদের ভাণ্ডারে থাকা 'অফুরন্ত' নিখুঁত লক্ষ্যভেদী গ্র্যাভিটি বোমা ব্যবহার করবে।'

তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ওপর 'পূর্ণ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠা করতে সক্ষম হবে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

পেন্টাগন প্রধান আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য আরও অতিরিক্ত মার্কিন সেনাশক্তি ও সামরিক সরঞ্জাম পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে উল্লেখ করে তিনি বলেন, 'এটি মাত্র শুরু। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, আমাদের সফল হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন আমরা ঠিক ততটুকুই নেব।'

Related Topics

টপ নিউজ

পিট হেগসেথ / ইরান / তুরস্ক / ন্যাটো / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net