Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
নেতানিয়াহুর যুদ্ধ লড়ছেন ট্রাম্প? ইরানের ওপর হামলায় ফায়দা কেবলই ইসরায়েলের, বলছেন বিশ্লেষকরা

আন্তর্জাতিক

আল জাজিরা
01 March, 2026, 12:45 pm
Last modified: 01 March, 2026, 12:52 pm

Related News

  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ট্রাম্প বললেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’

নেতানিয়াহুর যুদ্ধ লড়ছেন ট্রাম্প? ইরানের ওপর হামলায় ফায়দা কেবলই ইসরায়েলের, বলছেন বিশ্লেষকরা

আল জাজিরা
01 March, 2026, 12:45 pm
Last modified: 01 March, 2026, 12:52 pm
ছবি: এএফপি

২০২৬ সালের মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় আঞ্চলিক নেতাদের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতির এক নতুন যুগের ঘোষণা দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াশিংটন আর কোনো দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা পরিবর্তন বা জোর করে 'দেশ পুনর্গঠনের' চেষ্টা করবে না।

সে সময় নিজের যুদ্ধবাজ পূর্বসূরিদের সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, 'শেষ পর্যন্ত তথাকথিত 'দেশ-নির্মাতারা' দেশ গড়ার চেয়ে ধ্বংসই বেশি করেছেন। আর হস্তক্ষেপকারীরা এমন সব জটিল সমাজে নাক গলিয়েছেন যা তারা নিজেরাও বোঝেন না।'

কিন্তু এক বছর পার হওয়ার আগেই পাল্টে গেল দৃশ্যপট। ট্রাম্প ইরানে সর্বাত্মক হামলার নির্দেশ দিলেন এবং এর লক্ষ্য হিসেবে দেশটিতে 'স্বাধীনতা' ফিরিয়ে আনার কথা বললেন। 

সমালোচকরা বলছেন, ট্রাম্প এখন ঠিক সেই 'নিও-কনজারভেটিভ' বা হস্তক্ষেপকারীদের ভাষা ব্যবহার করছেন—যেমনটা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অথচ রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে বুশকে এই নীতির জন্যই তুলাধোনা করেছেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে এই যুদ্ধ ট্রাম্পের ঘোষিত রাজনৈতিক আদর্শ, লক্ষ্য বা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে কোনোভাবেই মেলে না। 

বেশ কয়েকজন ইরান বিশেষজ্ঞ আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্প এই যুদ্ধটি করছেন মূলত ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বার্থে।

ওয়াশিংটনের 'সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি'র সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি বলেন, 'এটি আরও একবার ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের শুরু করা একটি ইচ্ছাধীন যুদ্ধ। এটি আসলে আরেকটি ইসরায়েলি যুদ্ধ যা যুক্তরাষ্ট্র শুরু করছে। ইসরায়েল গত দুই দশক ধরে ইরানকে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল, এবং শেষ পর্যন্ত তারা তা হাসিল করল।'
সাবেক প্রেসিডেন্টদের 'শাসনব্যবস্থা পরিবর্তন' যুদ্ধের তীব্র সমালোচনা করা ট্রাম্পের এমন অবস্থানকে মোর্তাজাভি 'পরিহাস' হিসেবে দেখছেন। তিনি বলেন, 'এটি একটি বিদ্রূপাত্মক বিষয়, কারণ এই প্রেসিডেন্ট নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলে দাবি করেছিলেন।'

২০০৩ সালে ইরাক আক্রমণের পেছনেও ছিল নেতানিয়াহুর সক্রিয় প্রচারণা। গত দুই দশক ধরে তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। যদিও ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এমনকি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সমরাস্ত্রে রূপান্তর করছে—এমন কোনো প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই।

গত বছরের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 'বিধ্বস্ত' হয়েছে। এরপরই নেতানিয়াহু ইরানের নতুন হুমকির বয়ান শুরু করেন—তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

গত অক্টোবরে বেন শাপিরোর এক পডকাস্টে নেতানিয়াহু বলেন, 'ইরান যেকোনো মার্কিন শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। মানুষ বিশ্বাস করতে চায় না, কিন্তু ইরান ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর সঙ্গে আরও ৩,০০০ কিলোমিটার যুক্ত করলেই তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছে যাবে।'

গত সপ্তাহে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প ঠিক একই দাবির পুনরাবৃত্তি করেছেন, যার কোনো প্রকাশ্য প্রমাণ বা পরীক্ষা এখন পর্যন্ত মেলেনি।

ট্রাম্পের নিজস্ব জাতীয় নিরাপত্তা কৌশল যেখানে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব না দিয়ে গোলার্ধের পশ্চিমাংশের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছিল, সেখানে তিনি নতুন যুদ্ধে জড়িয়ে পড়লেন। 

জনমত জরিপ বলছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের তিক্ত অভিজ্ঞতায় মার্কিন জনগণ ইরানের সাথে নতুন কোনো যুদ্ধের ঘোর বিরোধী। মেরিল্যান্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন।

যুদ্ধের প্রথম দিনে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, যা পুরো অঞ্চলকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। সম্ভাব্য মার্কিন হতাহতের বিষয়ে শনিবার ট্রাম্প বলেন, 'যুদ্ধে প্রায়ই এমনটা ঘটে। তবে আমরা এটা এখনকার জন্য করছি না। আমরা এটা ভবিষ্যতের জন্য করছি এবং এটি একটি মহান মিশন।'

চলতি মাসের শুরুতেও ট্রাম্প প্রশাসন সংঘাতে না জড়িয়ে তেহরানের সঙ্গে কূটনীতির পথে হাঁটছিল। গত সপ্তাহে তিন দফা আলোচনা হয়েছে এবং তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিতে কঠোর পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছিল। 

ওমানি মধ্যস্থতাকারীরা গত বৃহস্পতিবারের আলোচনাকে অত্যন্ত ইতিবাচক এবং 'উল্লেখযোগ্য অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছিলেন।

২০২৫ সালের জুনে, বিনা উস্কানিতে ইসরায়েলের শুরু করা যুদ্ধও ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে ঘটেছিল।  

'ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল'-এর প্রেসিডেন্ট জামাল আবদি আল জাজিরাকে বলেন, 'নেতানিয়াহুর এজেন্ডা সবসময়ই ছিল একটি কূটনৈতিক সমাধান প্রতিরোধ করা। তিনি ভয় পাচ্ছিলেন যে ট্রাম্প হয়তো সত্যিই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেন। তাই আলোচনার মাঝপথেই এই যুদ্ধ শুরু হওয়া তার জন্য একটি বিজয়, ঠিক যেমনটা গত জুনে ঘটেছিল।'

এমনকি ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' আন্দোলনের সমর্থকদের মধ্যেও এ নিয়ে সমালোচনা রয়েছে। রক্ষণশীল ধারাভাষ্যকার টাকার কার্লসন যখন ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হাকাবিকে প্রশ্ন করেন—১০ হাজার কিলোমিটার দূরের ইরান কেন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি? তখন হাকাবি হিজবুল্লাহ ও লেবানন সীমান্তের সমস্যার কথা বলেন। এর জবাবে কার্লসন বিদ্রূপ করে বলেন, 'লেবানন সীমান্তে কিসের সমস্যা? আমি আমেরিকান। আমি তো মেইন-এ বাস করি, আমার সেখানে লেবানন সীমান্ত নিয়ে কোনো সমস্যা নেই।'

শনিবার কংগ্রেসের নারী সদস্য রাশিদা তলাইব এক বিবৃতিতে বলেন, 'আমেরিকান রাজনৈতিক এলিট এবং ইসরায়েলি বর্ণবাদী সরকারের সহিংস কল্পনার ওপর ভিত্তি করে কাজ করছেন ট্রাম্প। তিনি সেই বিশাল সংখ্যাগরিষ্ঠ আমেরিকানকে উপেক্ষা করছেন যারা উচ্চকণ্ঠে বলছে: আর কোনো যুদ্ধ নয়।'
 

Related Topics

টপ নিউজ

বেনিয়ামিন নেতানিয়াহু / ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল-ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ট্রাম্প বললেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net