Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 12:35 pm
Last modified: 01 March, 2026, 12:39 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ টিবিএসকে বলেন, “গতকাল থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৪টি ফ্লাইট স্থগিত হয়েছে।”
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 12:35 pm
Last modified: 01 March, 2026, 12:39 pm
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি: ইউএনবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলে। এ পরিস্থিতিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ৫৪টি ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ টিবিএসকে বলেন, "গতকাল থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৪টি ফ্লাইট স্থগিত হয়েছে।"

তবে আজ রোববার বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি।

এদিকে, সংকটের মধ্যেই সৌদি আরব ও ওমান রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আজ ১ মার্চ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।

এয়ারলাইন্সটি যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহা রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

ফ্লাইটসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম টিবিএসকে বলেন, "আজ সকালে আমরা বিমানবন্দর পরিদর্শন করেছি, কোনো কর্মী ফ্লাইটের জন্য আটকে আছেন কি না তা দেখতে। তবে আজ বিমানবন্দরে কোনো যাত্রী অপেক্ষমাণ নেই। গতকাল যাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাদের বিভিন্ন হোটেল ও সরকারি ডরমিটরিতে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের ফ্লাইট এখনো বন্ধ রয়েছে। তবে সৌদি আরব ও ওমান রুটে ইউএস-বাংলাসহ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে।"

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার অন্যান্য রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানিয়েছে, গতকাল (২৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে সৌদি আরবের মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৭) বাতিল হয়েছিল, তা আজ (১ মার্চ) বিকাল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। 

এছাড়া, ঢাকা থেকে জেদ্দাগামী গতকালের বাতিল হওয়া ফ্লাইটটি (বিজি ৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে এসব ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে, আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি আগমন ও তিনটি বহির্গমন ফ্লাইট রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

 

Related Topics

টপ নিউজ

ফ্লাইট স্থগিত / ফ্লাইট / ঢাকা বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net