Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক

বিবিসি
28 February, 2026, 12:45 pm
Last modified: 28 February, 2026, 12:59 pm

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ

যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান

বিবিসি
28 February, 2026, 12:45 pm
Last modified: 28 February, 2026, 12:59 pm
ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনই দেশটিতে সামরিক হামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি যুদ্ধের পথ খোলা রেখেছেন। জেনেভায় কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমাদের যা প্রয়োজন, ইরান তা দিতে রাজি হচ্ছে না। এতে আমি মোটেও খুশি নই।' তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ইচ্ছা নেই বললেও ট্রাম্প যোগ করেন, 'মাঝেমধ্যে হামলা করতে হয়।'

ট্রাম্পের সম্ভাব্য হামলার আশঙ্কায় বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে তাদের নাগরিকদের সতর্ক করতে শুরু করেছে। যুক্তরাজ্য এরই মধ্যে তেহরানে তাদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নিয়েছে। এ ছাড়া ইসরায়েল ভ্রমণেও সতর্কতা জারি করেছে দেশটি।

চীন, ভারত ও কানাডাও তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। ফ্রান্স ও জার্মানি তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে 'জরুরি' সতর্কতা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইরান থেকে 'অবিলম্বে' চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি ইসরায়েলে থাকা দূতাবাসের কর্মীদেরও বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়াশিংটন ও তার মিত্রদের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি, পরমাণু কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। যদিও দেশটি ইতিমধ্যে অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এ নিয়ে ট্রাম্প বলেন, 'আমি কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চাই না। এটি অসভ্যতা।'

গত বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে 'উল্লেখযোগ্য অগ্রগতি' হয়েছে বলে জানিয়েছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলবুসাইদি। তবে এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কাটাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

দুই দেশই খুব দ্রুত আবারও আলোচনায় বসার পরিকল্পনা করছে। আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের ওপর হামলার বিষয়টি এখনো তাদের বিবেচনায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কোনোভাবেই দীর্ঘস্থায়ী বা টানা কোনো যুদ্ধে জড়াতে চায় না। ভ্যান্স বলেন, 'আমরা সবাই কূটনৈতিক সমাধানই পছন্দ করি। তবে সবকিছু নির্ভর করছে ইরানিরা কী বলছে এবং কী করছে তার ওপর।'

মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে হাজার হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিশাল নৌবহর 'আর্মাডাতে' দুটি বিমানবাহী রণতরি, বেশ কিছু যুদ্ধজাহাজ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান রয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে—তা আগামী ১০ দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'আমাদের একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে হবে, নতুবা খুব খারাপ কিছু ঘটবে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / পরমানু আলোচনা / চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net