Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পাক-আফগান যুদ্ধে হস্তক্ষেপ করতাম, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, তারা চমৎকার করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া
28 February, 2026, 11:00 am
Last modified: 28 February, 2026, 11:05 am

Related News

  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল
  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা

পাক-আফগান যুদ্ধে হস্তক্ষেপ করতাম, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, তারা চমৎকার করছে: ট্রাম্প

দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া
28 February, 2026, 11:00 am
Last modified: 28 February, 2026, 11:05 am
ছবি: এপি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র সংঘাতের মুখে ইসলামাবাদের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হওয়ায় তার দেশ সংঘাতে কোনো হস্তক্ষেপ করবে না। 

শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই যুদ্ধ থামাতে তিনি কোনো হস্তক্ষেপ করবেন কি না? জবাবে তিনি বলেন: 'বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, অনেক অনেক ভালো। আপনাদের একজন দারুণ প্রধানমন্ত্রী এবং একজন দারুণ জেনারেল আছেন। আপনাদের দারুণ নেতৃত্ব আছে, এই দুই ব্যক্তিকে আমি অনেক শ্রদ্ধা করি। আমার মনে হয় পাকিস্তান চমৎকার করছে।' 

এছাড়া যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অ্যালিসন হুকার লিখেছেন, 'পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে আজ কথা বলেছি এবং পাকিস্তান ও তালেবানদের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তালেবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করছি।' 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে 'প্রকাশ্য যুদ্ধ' হিসেবে ঘোষণা করেছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার জানিয়েছেন, তাদের বিমান বাহিনী আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ১২ জন পাকিস্তানি সৈন্য এবং ২৭৪ জন তালেবান কর্মকর্তা ও যোদ্ধা নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

ভয়াবহ এই প্রাণহানি ও সংঘাতের মুখে আফগান সরকার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে এই সংকট নিরসনে 'আলোচনা' করতে চায়। মূলত গত বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালালে এর জবাবে ইসলামাবাদ 'অপারেশন গাজাব লিল হক' শুরু করে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান-আফগানিস্তান / ডোনাল্ড ট্রাম্প / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাস্তায় লাখ লাখ মানুষ
  • ‘নো কিংস’ বিক্ষোভ: ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী মিছিল-সমাবেশ
  • চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল
  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net