Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ৩ মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 01:40 pm
Last modified: 23 February, 2026, 01:46 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ৩ মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং এর প্রতিকার চেয়ে এই রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 01:40 pm
Last modified: 23 February, 2026, 01:46 pm
ফাইল ছবি: সংগৃহীত

দুর্ঘটনা রোধে সারাদেশে ছড়িয়ে থাকা অনিরাপদ ও পরিত্যক্ত সকল গভীর নলকূপ যথাযথভাবে তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং এর প্রতিকার চেয়ে তিনি এই রিটটি দায়ের করেছিলেন।

শুনানি শেষে অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, '২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে একইভাবে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে প্রাণ হারায় শিশু সাজিদ। সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু হয়।'

তিনি আরও বলেন, 'এসব মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আমি জনস্বার্থে রিটটি দায়ের করি। আজ শুনানি নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামী তিন মাসের মধ্যে সারাদেশের সকল পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।'

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / গভীর নলকূপ / জনস্বার্থ / দূর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net