Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
৩ বছরের জন্য জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন: নেতৃত্বে শফিকুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 08:40 pm
Last modified: 20 February, 2026, 08:43 pm

Related News

  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, তাহের উপনেতা

৩ বছরের জন্য জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন: নেতৃত্বে শফিকুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার

গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান জামায়াতের আমির নির্বাচিত হওয়ার তিন মাস পর এই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল দলটি। ভার্চুয়ালি অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে আমির শূরার সদস্যদের সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দায়িত্বশীলদের নির্বাচিত করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 08:40 pm
Last modified: 20 February, 2026, 08:43 pm
ছবি: সংগৃহীত

আগামী তিন বছর মেয়াদের (২০২৬-২০২৮) জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে চারজনকে নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে এবার ঢাকাসহ সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে বিভক্ত করে পৃথক অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শক্রমে এসব কমিটি গঠন করা হয়। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান জামায়াতের আমির নির্বাচিত হওয়ার তিন মাস পর এই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল দলটি। ভার্চুয়ালি অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে আমির শূরার সদস্যদের সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দায়িত্বশীলদের নির্বাচিত করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।

কমিটির চারজন নায়েবে আমির হলেন— এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সাত জন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন— মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন— এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ. টি .এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে এবার ২১ জন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন।

৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্যরা হলেন— প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম, কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

সারা দেশের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১৪টি অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছুম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / শফিকুর রহমান / মিয়া গোলাম পরওয়ার / নতুন কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, তাহের উপনেতা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net