Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 09:30 pm
Last modified: 18 February, 2026, 09:38 pm

Related News

  • একুশে বইমেলার প্রস্তুতি চলছে, বর্জনের হুমকি প্রকাশকদের একাংশের
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’
  • নির্বাচন উৎসবমুখর করতে ২০ কোটি টাকা চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  • ডিসেম্বরে একুশে বইমেলা হচ্ছে না
  • ডিসেম্বরে শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া

মেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 09:30 pm
Last modified: 18 February, 2026, 09:38 pm
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অমর একুশে বইমেলা ২০২৬ নির্দিষ্ট সময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে নতুন তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এবারের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছিলেন, এবারের বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আজ নতুন এই তারিখের কথা জানানো হলো।

মেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ প্রস্তুতি ও পরিস্থিতি তুলে ধরেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের দাবিদাওয়ার প্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়:

১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

৩. ২০২৬-এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।
 
Related Topics

টপ নিউজ

অমর একুশে বইমেলা / সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় / স্টল বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • একুশে বইমেলার প্রস্তুতি চলছে, বর্জনের হুমকি প্রকাশকদের একাংশের
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’
  • নির্বাচন উৎসবমুখর করতে ২০ কোটি টাকা চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  • ডিসেম্বরে একুশে বইমেলা হচ্ছে না
  • ডিসেম্বরে শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net