Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 10:15 pm
Last modified: 17 February, 2026, 10:17 pm

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার

বনবিভাগের কর্মকর্তারা জানান, ১৯৭০-এর দশক থেকে দেশে ঘড়িয়াল প্রায় বিলুপ্তপ্রায়। বর্তমানে বাংলাদেশে বড় আকারের চারটির মতো ঘড়িয়াল নদীতে থাকতে পারে বলে ধারণা করা হয়। উদ্ধার হওয়া প্রাণীগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
টিবিএস রিপোর্ট
17 February, 2026, 10:15 pm
Last modified: 17 February, 2026, 10:17 pm
উদ্ধারকৃত ঘড়িয়াল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি পার্ক থেকে মহাবিপন্ন মিঠাপানির প্রাণী ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকার 'ইউটিউব ভিলেজ পার্ক'- এ অভিযান চালিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে তথ্য পেয়ে কুষ্টিয়ার জগতি বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। উদ্ধার হওয়া ঘড়িয়ালটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট ছয় ইঞ্চি। একই সঙ্গে পার্কের ভেতর থেকে তিনটি কাছিমও উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে শিমুলিয়ার একটি বিল থেকে এক জেলের মাছ ধরার জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। পরে জেলেরা সামান্য টাকার বিনিময়ে সেটি পার্কের মালিক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করেন।

এরপর ঘড়িয়ালটিকে পার্কের ভেতরে একটি চৌবাচ্চায় রাখা হয়। সেখানে এটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এক দর্শনার্থী চৌবাচ্চায় ঘড়িয়ালটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে জানান। তিনি বনবিভাগকে অবহিত করলে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জগতি বনবিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক, খোকসা উপজেলা বন কর্মকর্তা গোলাম কাজী, স্থানীয় সাংবাদিক ও পার্কের কর্মচারীরা।

বনবিভাগের কর্মকর্তারা জানান, ১৯৭০-এর দশক থেকে দেশে ঘড়িয়াল প্রায় বিলুপ্তপ্রায়। বর্তমানে বাংলাদেশে বড় আকারের চারটির মতো ঘড়িয়াল নদীতে থাকতে পারে বলে ধারণা করা হয়। উদ্ধার হওয়া প্রাণীগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

পার্কের মালিক দেলোয়ার হোসেন বলেন, 'জেলের জালে ধরা পড়ার পর তিনি ঘড়িয়ালটি কিনে পার্কে রেখেছিলেন।'

এভাবে এসব প্রাণী সংরক্ষণ করা যে অবৈধ, তা তার জানা ছিল না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ডেপুটি রেঞ্জার মো. আবু বকর সিদ্দিক বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল ও কচ্ছপ ধরা, হত্যা বা সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / ঘড়িয়াল / উদ্ধার / কচ্ছপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net