Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
জামায়াত আমিরের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ, গণতান্ত্রিক উত্তরণে ঐতিহাসিক ভূমিকার প্রত্যাশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:55 pm
Last modified: 17 February, 2026, 08:59 pm

Related News

  • জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ, গণতান্ত্রিক উত্তরণে ঐতিহাসিক ভূমিকার প্রত্যাশা

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে তাঁরা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এবিষয়ে জানানো হয়।
টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:55 pm
Last modified: 17 February, 2026, 08:59 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে তাঁরা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এবিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, এসব সাক্ষাৎ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

বিদেশি এসব প্রতিনিধিদের মধ্যে ছিলেন- শেরিং টোবগে (ভুটানের প্রধানমন্ত্রী); সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী); বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্রসচিব); এ. বেরিস একিনচির (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী); আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী) এবং লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)।

বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা জামায়াত আমিরের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Related Topics

টপ নিউজ

জামায়াতের আমির / বিদেশি প্রতিনিধি / বিরোধী দলীয় নেতা / সৌজন্য সাক্ষাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net