Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 05:30 pm
Last modified: 16 February, 2026, 05:42 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠি পেয়েছি আমরা।’
টিবিএস রিপোর্ট
16 February, 2026, 05:30 pm
Last modified: 16 February, 2026, 05:42 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠি পেয়েছি আমরা।'

সচিব আরও জানান, তারেক রহমানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত পাওয়ার পর এখন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের আইনি প্রক্রিয়া শুরু করবে কমিশন। পরবর্তীতে আসনটিতে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার ২৯৭ জনের গেজেট প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই একমাত্র ব্যক্তি হিসেবে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। নির্বাচনে ২০৯টি আসন পেয়ে বিএনপি এবার এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবারই সংসদ সদস্যদের পাশাপাশি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

দেশের বিদ্যমান আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারলেও সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য কেবল একটি আসনেরই প্রতিনিধিত্ব করতে পারেন।

সংবিধানের 'দ্বৈত-সদস্যতায় বাধা' সংক্রান্ত ৭১ অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না। অনুচ্ছেদ ৭১ (২)-এ বলা আছে, কোনো ব্যক্তি একাধিক এলাকা থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক, তা স্বাক্ষরযুক্ত ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে হবে। অন্যথায় তিনি যেসব আসনে নির্বাচিত হয়েছিলেন, সবগুলোই শূন্য হবে। এছাড়া এই বিধান পালন না করা পর্যন্ত নির্বাচিত ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ বা শপথপত্রে স্বাক্ষর করতে পারবেন না।

অন্যদিকে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকার জন্য প্রার্থী হতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর সকল মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৭২ সালের মূল আরপিও-তে একজন প্রার্থী সর্বোচ্চ কয়টি আসনে লড়তে পারবেন, তা উল্লেখ ছিল না। পরে ১৯৮৬ সালে প্রথমবারের মতো একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়। ২০০৮-২০০৯ সালে আরপিও সংশোধনের মাধ্যমে এই সংখ্যা কমিয়ে সর্বোচ্চ তিনটিতে সীমাবদ্ধ করা হয়।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বগুড়া / সংসদীয় আসন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net