Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, জামায়াত-বিএনপি ছাড়া অন্য দলগুলোর সব প্রার্থীই খোয়ালেন

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
14 February, 2026, 08:25 pm
Last modified: 14 February, 2026, 08:32 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, জামায়াত-বিএনপি ছাড়া অন্য দলগুলোর সব প্রার্থীই খোয়ালেন

যশোর সচেতন নাগরিক কমিটির সভাপতি পাভেল চৌধুরি বলেন, ‘যশোরে এসব প্রার্থীদের এক-তৃতীয়াংশ অপরিচিত। বড় দুটি দল ছাড়া কেউ সব কেন্দ্রে পোলিং অফিসার দিতে পারেনি। তারা প্রার্থী হয়েছিলেন নামকাওয়াস্তে। এসব প্রার্থীদের সাধারণ দুটি উদ্দেশ্য থাকে; একটি অসৎ; অন্যটি পরিচিত হওয়াতে। আবেগে প্ররোচিত হয়েও অনেকেই প্রার্থী হন।’
যশোর প্রতিনিধি
14 February, 2026, 08:25 pm
Last modified: 14 February, 2026, 08:32 pm
প্রতীকি ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী ৩৭ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী ও বিএনপি ছাড়া প্রতিদ্বন্দ্বী সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানাত হারিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে আছেন—জাতীয় পার্টির (লাঙল) ৫ জন; ইসলামী আন্দোলনের (হাতপাখা) ৬ জন; আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) ২ জন; বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) একজন; খেলাফত মজলিশের (দেয়ালঘড়ি) একজন; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর (টেলিভিশন) একজন; জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (চশমা) একজন; বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) একজন; বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টির-বিএমজেপি (রকেট) একজন; স্বতন্ত্র পাঁচজনের মধ্যে চারজন (মোটরসাইকেল, ফুটবল, ঘোড়া, কলস প্রতীকের)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)- এর ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে, মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে।

যশোর সচেতন নাগরিক কমিটির সভাপতি পাভেল চৌধুরি বলেন, 'যশোরে এসব প্রার্থীদের এক-তৃতীয়াংশ অপরিচিত। বড় দুটি দল ছাড়া কেউ সব কেন্দ্রে পোলিং অফিসার দিতে পারেনি। তারা প্রার্থী হয়েছিলেন নামকাওয়াস্তে। এসব প্রার্থীদের সাধারণ দুটি উদ্দেশ্য থাকে; একটি অসৎ; অন্যটি পরিচিত হওয়াতে। আবেগে প্ররোচিত হয়েও অনেকেই প্রার্থী হন।'

যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, 'নির্বাচনে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে প্রার্থীদের জামানত বাতিল হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছিল। কিন্তু, নির্ধারিত সীমার কম ভোট পাওয়ায় ২৪ প্রার্থীর জামানতের প্রায় ১২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।'

প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ১৫ হাজার ৩১। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০ দশমিক ৪৮ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২৬ হাজার ৯৭৫ ভোট। কিন্তু, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল মাত্র এক হাজার ৩৯৮ ভোট এবং ইসলামী আন্দোলনের বক্তিয়ার রহমান এক হাজার ৭৬৮ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে প্রদত্ত ভোট তিন লাখ ৩৪ হাজার ৮৯১। যা মোট ভোটারের শতকরা ৭০ দশমিক ৫৩ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪১ হাজার ৮৬১ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী বক্তিয়ার রহমান পাঁচ হাজার ৭৮১ ভোট; আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) রিপন মাহমুদ ৪১৬; বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) ইমরান খান ৪৭২; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর শামছুল হক (টেলিভিশন) ২৩৩; স্বতন্ত্র জহুরুল ইসলাম (ঘোড়া) ১৮৮ এবং মেহেদী হাসান (ফুটবল) ৩৮৯ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন চার লাখ ৮০ হাজার ৫৩ ভোটার। যা মোট ভোটারের শতকরা ৬৭ দশমিক ৭৬ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৫১ হাজার ছয় ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব হোসেন ১৩ হাজার ৩৩২ ভোট; জাতীয় পার্টির খবির গাজী তিন হাজার ৪০৪; জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (চশমা) নিজামদ্দিন অমিত এক হাজার ৭৭২ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) রাশেদ খান ৭৫৩ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর -৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট তিন লাখ ২৫ হাজার ২৮৩, যা মোট ভোটারের শতকরা ৭২ দশমিক ২৭ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪০ হাজার ৬৬০ ভোট। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজিদ হোসাইন ১১ হাজার ৮৩৮ ভোট; খেলাফত মজলিসের আশেক এলাহী ৩০১; গণঅধিকার পরিষদের আবুল কালাম গাজী ২৫৭; জাতীয় পার্টির জহুরুল হক এক হাজার ৭৫১ এবং বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টি- বিএমজেপি- এর সুকৃতি কুমার মন্ডল এক হাজার ৫১০ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ৮১ হাজার ৫৪৪। যা মোট ভোটারের শতকরা ৭৬ দশমিক ৫০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৩৫ হাজার ১৯৩ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন চার হাজার ৪০০ ভোট; জাতীয় পার্টির এমএ হালিম দুই হাজার ২৪৫ এবং স্বতন্ত্র কামরুজ্জামান (ফুটবল) দুই হাজার ১০৩ পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট এক লাখ ৭৫ হাজার ৩২২। যা মোট ভোটারের শতকরা ৭৭ দশমিক ৯০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২১ হাজার ৯১৫ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম এক হাজার ২৮৫ ভোট; জাতীয় পার্টির জিএম হাসান দুই হাজার ৯১০ এবং আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) মাহমুদ হাসান ৬৭২ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / জামানত বাজেয়াপ্ত / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net