Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ফেব্রুয়ারিতে বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত কমেছে ৬৫২ মিলিয়ন ডলার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 April, 2021, 12:25 pm
Last modified: 02 April, 2021, 12:58 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • আমদানি বেড়ে যাওয়ায় জুলাই–সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি
  • জুলাই-জানুয়ারি সময়ে চলতি হিসাবের ঘাটতি ৮৭ শতাংশ কমেছে
  • ট্রাম্পের সম্ভাব্য শুল্কারোপ এড়াতে বাংলাদেশের দিকে নজর চীনা কোম্পানিগুলোর
  • রেমিট্যান্স বাড়ায় জুলাই-সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি কমেছে ৯৩ শতাংশ

ফেব্রুয়ারিতে বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত কমেছে ৬৫২ মিলিয়ন ডলার

আমদানি ব্যয় বাড়লেও রপ্তানি আয় কমছে, হতাশা কাটছে না বিদেশি বিনিয়োগে
টিবিএস রিপোর্ট
02 April, 2021, 12:25 pm
Last modified: 02 April, 2021, 12:58 pm

আমদানি ব্যয় বাড়ায় বৈদেশিক বাণিজ্যে লেনদেনের চলতি হিসাবে ঘাটতি কমতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে উদ্বৃত্ত কমেছে ৬৫২ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) থেকে এসব তথ্য প্রকাশ পাওয়া গেছে।  

এতে দেখা যায়, জুলাই-জানুয়ারি এই সাত মাসে কারেন্ট একাউন্ট ব্যালেন্সের উদ্বৃত্ত ছিল ২.২১ বিলিয়ন ডলার, জুলাই-ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১.৫৬ বিলিয়ন ডলার। 

অবশ্য গেল অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে কারেন্ট একাউন্ট ব্যালেন্সের উদ্বৃত্ত নয় বরং ঘাটতি ছিল ২.১১ বিলিয়ন ডলার। ওই সময় করোনার প্রকোপ না থাকায় আমদানি স্বাভাবিক থাকায় এ বাবদ ব্যয় অনেক বেশি ছিল, যার প্রভাবে ঘাটতিও ছিল। 

তবে গেল অর্থবছরের শেষের দিকে এসে কোভিডের প্রভাবে আমদানি ব্যাহত হওয়া ও পরবর্তীতে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় আমদানি ব্যয় হ্রাস পেয়েছিল। যার প্রভাবে কারেন্ট একাউন্ট ব্যালেন্সের ঘাটতি না হয়ে উদ্বৃত্ত হয়ে যায়। 

অবশ্য গেল জানুয়ারি থেকে পরিস্থিতি ঘুরে দাঁড়ানোয় আমদানি বাড়তে থাকে। ফেব্রুয়ারিতেও তা অব্যাহত থাকে। ফলে গেল অর্থবছরের  জুলাই-ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে আমদানি ব্যয় প্রায় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.০৭ বিলিয়ন ডলার। 

এদিকে জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.২৭ বিলিয়ন ডলার।

আমদানি ব্যয় বাড়ার ক্ষেত্রে চাল আমদানি বড় ভূমিকা রেখেছে। সরকার চালের মজুদ বাড়ানোর লক্ষ্যে আমদানি বাড়ানোয় জুলাই-ফেব্রুয়ারি সময়ে এ বাবদ ব্যয় অনেক বেড়েছে। আট মাসে চাল আমদানি বাবদ ব্যয় ৩৭৭ মিলিয়ন ডলার, যা গেল অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ১৫ মিলিয়ন ডলার। 

গেল আট মাসে (জুলাই-অক্টোবর) ভোগ্যপণ্য আমদানি বেড়েছে সাড়ে ৫ শতাংশ। তবে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়াতে শুরু করায় দেশের বাজারেও এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। 

এক্ষেত্রে আসছে রমজানে পণ্য সরবরাহ স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোকে এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আমদানিকারকের হাতে অর্থের সংকট থাকলেও ব্যাংকের কাছ থেকে বেশি পরিমাণে ঋণ সুবিধা নিয়ে পণ্য আমদানি করতে পারবে। এতে সরবরাহ বিঘ্নিত হবে না।

এদিকে জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানির ব্যয় বেড়েছে সাড়ে ৪ শতাংশ। তবে বিনিয়োগের প্রধান অনুষঙ্গ মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় কমেছে ২১ শতাংশ। অর্থাৎ এখনো স্বাভাবিক বিনিয়োগে ফিরতে পারছেন না উদ্যোক্তারা। 

বিদেশি বিনিয়োগেও হতাশা তীব্র। আট মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ ৩১ শতাংশের বেশি কমে দাঁড়িয়েছে ৬০৬ মিলিয়ন ডলার। 

অন্যদিকে এদিকে পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ কমছেই। জুলাই-ফেব্রুয়ারি সময়ে তারা হাতে থাকা শেয়ার বিক্রি করে ২০৪ মিলিয়ন ডলার নিয়ে গেছেন। অন্যদিকে একই  সময়ে অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগ বাড়েনি।   

তবে আশার খবর হচ্ছে আমদানি বাড়ার সাথে সাথে প্রবাসীদের পাঠানো উচ্চ রেমিট্যান্স প্রবাহ অব্যাহত আছে। জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স আয় ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.০৫ বিলিয়ন ডলারে। 

এই উচ্চ রেমিট্যান্স প্রবাহ ও কোভিড পূর্ববর্তী সময়ের মতো আমদানির ব্যয়ের চাপ না থাকায় সার্বিক ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) জুলাই-ফেব্রুয়ারি সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৬.৮৮ বিলিয়ন ডলার। যা গেল অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২১৪ মিলিয়ন ডলার।  

বিওপি বাড়ায় বৈদেশিক মুদ্রার মজুদও বাড়ছে। ফেব্রুয়ারি মাসে এর মজুদ ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই পরিমাণ মজুদ দিয়ে বাংলাদেশ ৮ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হচ্ছে। 

এদিকে দেশের ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ রিজার্ভ থাকতে হয়। ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকলে ওই দেশ শক্তিশালী অবস্থানে থাকে। 

হাতে অতিরিক্ত রিজার্ভ থাকায় এর থেকে প্রাথমিকভাবে সাড়ে ৫ হাজার কোটি টাকা নিয়ে গেল ১৫ মার্চ সরকার অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে। এই অর্থ পায়রা সমুদ্র বন্দরের উন্নয়নে ব্যয় হবে।

 
 

Related Topics

টপ নিউজ

বৈদেশিক বিনিয়োগ / কারেন্ট একাউন্ট ব্যালেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • আমদানি বেড়ে যাওয়ায় জুলাই–সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি
  • জুলাই-জানুয়ারি সময়ে চলতি হিসাবের ঘাটতি ৮৭ শতাংশ কমেছে
  • ট্রাম্পের সম্ভাব্য শুল্কারোপ এড়াতে বাংলাদেশের দিকে নজর চীনা কোম্পানিগুলোর
  • রেমিট্যান্স বাড়ায় জুলাই-সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি কমেছে ৯৩ শতাংশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net