Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
অপপ্রচারে কান দেবেন না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
21 November, 2019, 02:50 pm
Last modified: 21 November, 2019, 03:14 pm

Related News

  • সেনাকুঞ্জে ড. ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময়
  • সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার
  • সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন ছাত্র আন্দোলনের নেতারা
  • জনগণ যেন সকল ক্ষমতার মালিক হতে পারে, তেমন দেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা

অপপ্রচারে কান দেবেন না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বীরশ্রেষ্ঠদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেয়া হয়
ইউএনবি
21 November, 2019, 02:50 pm
Last modified: 21 November, 2019, 03:14 pm
ছবি: বাসস

নিত্যপণ্যের বাজারে পেঁয়াজ ও লবণের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দেখতে পাই মিথ্যা অপপ্রচারে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। তাই আমি সকলের কাছে বলতে চাই এসব অপপ্রচারে কান দেবেন না।”

সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বীরশ্রেষ্ঠদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেয়া হয়।

শেখ হাসিনা বলেন, “হঠাৎ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে (বাজারে) পেঁয়াজ নেই, লবণ নেই। এটা নেই, সেটা নেই। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। আমি জানি এটা (অপপ্রচার) করবে। এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করেই আমাদের চলতে হবে। আমরা সেভাবেই চলছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন একটি খাদ্য-উদ্বৃত্ত দেশ।”

মাছ ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার সরকার খাদ্য ও পুষ্টির দিকে মনোযোগ দিচ্ছে।

ছবি: বাসস

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা একটি বিজয়ী জাতি। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। (মুক্তিযুদ্ধের গল্প ভাগ করুন) যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে আমরা কিভাবে একটি বিজয়ী জাতি হয়েছি।”

অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের পরিবার, বীরত্বের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ১০১ জন অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ১৩ জন- সেনাবাহিনীর আট, নৌবাহিনীর দুই এবং বিমানবাহিনীর তিন সদস্যকে ‘শান্তি পদক ২০১৮-১৯’ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দীক এবং তিনটি বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে, স্বাগত বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / সশস্ত্র বাহিনী দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • সেনাকুঞ্জে ড. ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময়
  • সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার
  • সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন ছাত্র আন্দোলনের নেতারা
  • জনগণ যেন সকল ক্ষমতার মালিক হতে পারে, তেমন দেশ গড়তে চাই: প্রধান উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net