Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 03:20 pm
Last modified: 11 February, 2026, 03:21 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা

আজ বুধবার সকাল থেকে শীর্ষ রাজনৈতিক দল ও নেতাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, নিজ নিজ প্রার্থীর পক্ষে গান, বক্তৃতা, বিবৃতি ও ফটোকার্ডের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 03:20 pm
Last modified: 11 February, 2026, 03:21 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

গতকাল (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হলেও ডিজিটাল মাধ্যমে এখনো সক্রিয় রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা। অনলাইনে নির্বাচনী প্রচারণায় সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিএনপি-জামায়াত জোটসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অনলাইন প্রচারণার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।"

আজ বুধবার সকাল থেকে শীর্ষ রাজনৈতিক দল ও নেতাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, নিজ নিজ প্রার্থীর পক্ষে গান, বক্তৃতা, বিবৃতি ও ফটোকার্ডের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, প্রায় ১০ ঘণ্টা আগে একটি প্রচারমূলক গান শেয়ার করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা ছিল—
"করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ"
"ভোট দিবো কিসে— ধানের শীষে"

হ্যাশট্যাগের মধ্যে ছিল #VoteForBNP।

এছাড়া বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ফটোকার্ড প্রকাশ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাতে দেখা গেছে।

অন্যদিকে সকাল ৯টা ৩২ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, প্রায় ১০ ঘণ্টা আগে একটি ভিডিও কনটেন্ট শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা—
"এই নির্বাচন হবে মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।"

হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ, #গণভোটে_হ্যাঁ এবং #VoteForDaripalla। ভিডিওর শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজেও বুধবার রাত ২টা পর্যন্ত নির্বাচনী ক্যাম্পেইনসংক্রান্ত বিভিন্ন বক্তব্য ও কর্মসূচির প্রচার অব্যাহত থাকতে দেখা গেছে।

এছাড়া ১১ দলীয় জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পেজে বুধবার সকাল পর্যন্ত দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চলতে দেখা যায়।

বিএনপি জোটের অন্যতম শরিক গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দুই মিলিয়নের বেশি অনুসারী থাকা ফেসবুক পেজ থেকেও প্রচার অব্যাহত রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট শেয়ার করছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান একটি ভিডিও বার্তা দেন। দলের ফেসবুক পেজ থেকে প্রচারিত ওই ভিডিওবার্তায় তিনি দুই জোটের বাইরে হাতপাখা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। 

এছাড়া ২৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হাতপাখা প্রতীকের প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন এবং তারা বসে যাবেন এরকম—এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ভোটারদের প্রতি।

এদিকে সকাল ৯টা ২২ মিনিটে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের পেজ থেকে স্পন্সর করা নির্বাচনী প্রচারণা লক্ষ্য করা যায়। সেখানে তিনি রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচনী প্রচারণা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net