Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
‘রাস্তার ফিটনেস ঠিক করে আইন পাস করতে আসেন’

বাংলাদেশ

বুলবুল হাবিব
21 November, 2019, 01:55 pm
Last modified: 21 November, 2019, 02:05 pm

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল

‘রাস্তার ফিটনেস ঠিক করে আইন পাস করতে আসেন’

বিশেষজ্ঞরাও নানা সময়ে বলেছেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি গাড়ি ও সরু রাস্তা
বুলবুল হাবিব
21 November, 2019, 01:55 pm
Last modified: 21 November, 2019, 02:05 pm
ছবিটি প্রতীকি/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

“আপনারা গাড়ির ফিটনেস নাই তার কথা বলছেন, ড্রাইভিং লাইসেন্স নাই তার কথা বলছেন, কিন্তু রাস্তার যে ফিটনেস নাই সেকথা বলছেন না কেন? আগে রাস্তার ফিটনেস ঠিক করেন তারপর আইন পাস করতে আসেন।”

কথাগুলো বলছিলেন বাস চালক প্রিয়তোষ সরকার। তিনি রাজশাহী-পাবনা রুটে ‘রাব্বী পরিবহন’ নামের একটি বাসের চালক। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে কথা হয় প্রিয়তোষের সাথে। সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “রাস্তায় এখানে গর্ত, তো ওখানে এবড়ো থেবড়ো, রাস্তা ভাঙা, রাস্তার মাঝে মাঝে পিচ-ঢালাই উঠে গেছে, সরু রাস্তা। সেই রাস্তায় দুর্ঘটনা ঘটবে না তো কি হবে? আগে রাস্তার ফিটনেস ঠিক করেন তারপর আইন কার্যকর করতে আসেন। আমরা সব মেনে নেব। রাস্তার ফিটনেস নাই সেটা তো বলছেন না।”

প্রিয়তোষ সরকার মাসের মধ্যে ১৫ দিন গাড়ি চালান। বাকী ১৫ দিন বন্ধ গাড়ী চালনা বন্ধ থাকে। একদিনে রাজশাহী থেকে পাবনা এবং পাবনা থেকে রাজশাহী আপ-ডাউন ট্রিপ দেওয়ার পর তাঁর হাজিরা পড়ে ৮০০ টাকা। ওই টাকা দিয়েই চলে প্রিয়তোষের পাঁচ সদস্যের সংসার।

প্রিয়তোষ সরকার বলেন, “সড়কে এতো গাড়ির চাপ। এত চালক। যে সড়কে ১০০  গাড়ি চালানোর কথা সেই সড়কে চলছে ১০০০  গাড়ি। তারপর আবার মহাসড়ক এতই সংকীর্ণ যে ডাবল ক্রস করতে গেলে দুর্ঘটনা ঘটে। ভদ্রা মোড় থেকে নওদাপাড়া কিংবা নাটোর থেকে পাবনা সড়ক এতই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা যে, দুর্ঘটনা না ঘটে উপায় নেই।”

তার সহকারী গোপালচন্দ্রও কথা বলেন প্রিয়তোষের সুরে।

তিনি বলেন, “সরকার রাস্তা ঠিক করছে না, অথচ আইন পাশ করছে।”

ছবি: সৈকত ভদ্র/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিশেষজ্ঞরাও নানা সময়ে বলেছেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি গাড়ি ও সরু রাস্তা। যেখানে চার লেন সড়ক হওয়ার কথা সেখানে সংকীর্ণ সড়কে কয়েক হাজার যানবাহন চলছে। বেশিরভাগ সড়কই এবড়ো থেবড়ো আর ভাঙাচোরা। রাস্তা মেরামত করার একবছরের মধ্যেই কোথাও কোথাও আবার রাস্তার পিচ উঠে যাচ্ছে।

গত চারদিনে এই প্রতিবেদকের সাথে শ’খানেক বাসচালকের কথা হয়েছে। সম্প্রতি কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন নিয়ে তাঁদের সবার কন্ঠেই ঝরেছে ক্ষোভ। 

মোখলেসুর রহমান নামের একজন বাসচালক জানান দুর্ঘটনার পেছনে ভিন্ন এক প্রেক্ষিতের কথা।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “শুধু যে বাসচালকের কারণে কারণে দুর্ঘটনা ঘটে তা না, বরং বাসের সুপারভাইজারদের কারণেই বেশি দুর্ঘটনা ঘটে। বাসের মধ্যে তারা এত তাড়াহুড়ো করে যে তাদের কথা মতো বাসচালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অথচ আইনে সুপারভাইজারদের বিরুদ্ধে কোনো কথা লেখা নেই। সব দোষ বাসচালকের।”

আরেক বাস চালক সোহরাব হোসেন বলেন, “মালিকরা গাড়ির ফিটনেস না করেই বিআরটিএকে টাকা দিয়ে, পুরাতন গাড়িতে রং করে সড়কে বের করে, চালকরা বাধ্য হয়েই সেই গাড়ি চালান। তখন ফিটনেসবিহীন গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে। খুব কম ঘটনা আছে যেখানে চালকরা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়েছে।”

এদিকে বৃহস্পতিবার রাজশাহীতে স্বাভাবিকভাবেই চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন। সকালে রাজশাহী-ঢাকা, রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ও রাজশাহী-নওগাঁ রুটে বাস ও ট্রাক ছেড়ে গেছে। 

তবে উত্তরের রংপুর, গাইবান্ধা, দক্ষিনাঞ্চলের কুষ্টিয়া,  যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের পরিবহন রাজশাহীতে আসছে না। একারণে ওইসব রুটে রাজশাহী থেকেও কোন পরিবহন যাচ্ছে না। ফলে সড়কে বাসের সংখ্যা কম। এতে করে বাসগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। বাস কম থাকায় যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন আইন ২০১৮ / রাজশাহী / পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net