Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 08:30 pm
Last modified: 10 February, 2026, 08:30 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে আসক।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 08:30 pm
Last modified: 10 February, 2026, 08:30 pm
ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন নিহত ও এক হাজার ১০৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা এবং এই সহিংসতায় হতাহত বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতা অপরিবর্তিত আছে।

রাজনৈতিক সহিংসতার তুলনামূলক চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে আসক জানায়, জানুয়ারির প্রথম ১০ দিনে (১-১০ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতার ৮টি ঘটনা ঘটে। এই ঘটনাগুলোতে মোট ২৬ জন আহত এবং পাঁচজন নিহত হয়। 

পরবর্তী ১০ দিনে (১১-২০ জানুয়ারি) মোট সহিংসতার ঘটনা ছিল ১৮টি। এতে আহত হয় ১৭৬ জন এবং নিহত হয় দুজন। 

জানুয়ারির শেষ ১০ দিনে (২১-৩১ জানুয়ারি) তারিখের মধ্যে মোট সহিংসতার ৪৯টি ঘটনা ঘটে। এতে আহত হয় ৪১৪ জন এবং নিহত হয় ৪ জন। 

এছাড়া চলতি ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে (১–১০ ফেব্রুয়ারি) ৫৮টি সহিংসতার ঘটনায় ৪৮৯ জন আহত এবং দুজন নিহত হয়েছেন। 

সাংবাদিকদের হয়রানির ক্রমবর্ধমান প্রবণতার কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ১১ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ১৬ জন। আর ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে মোট ৪৭ জন সাংবাদিক আক্রান্ত হন। গত ৭ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস পত্রিকার ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। রাজনৈতিক সহিংসতার এই ক্রমবর্ধমান প্রবণতা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তিত আছে। এই ঘটনাগুলোতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনীতির মাঠ ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিক আক্রান্তের হারেও বৃদ্ধির প্রবণতা অপরিবর্তিত আছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে আসক।
 
Related Topics

টপ নিউজ

আসক / সহিংসতা / আহত / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • আইআরজিসির নৌ কমান্ডার আলীরেজা তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net