Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2026, 02:15 pm
Last modified: 09 February, 2026, 02:21 pm

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে। একাধিক ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। পাশাপাশি ঢাকা মহানগরের আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম থাকবে।
টিবিএস রিপোর্ট
09 February, 2026, 02:15 pm
Last modified: 09 February, 2026, 02:21 pm
ছবি: টিবিএস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, "এ বছর ঢাকা মহানগর এলাকায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা ও নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ১ হাজার ৬১৪টি ভোটকেন্দ্রে চারজন করে এবং সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।"

তিনি আরও বলেন, "এ ছাড়া আমরা ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।"

ডিএমপি কমিশনার বলেন, "নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বারপ্রান্তে এসেছে, তা এগিয়ে নিতে ইস্পাতকঠিন মনোবল নিয়ে আমরা প্রস্তুত।"

তিনি বলেন, "এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করব, যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।"

রাজধানীতে নির্বাচনের প্রতিটি নিয়ে ডিএমপি কমিশনার জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে। একাধিক ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। পাশাপাশি ঢাকা মহানগরের আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম থাকবে।

তিনি বলেন, সুবিধাজনক স্থানে স্পেশাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হবে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এসব ফোর্স বেছে বেছে মোতায়েন করা হবে। এ ছাড়া সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, "নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনারা নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক মুহূর্তে সবাই সম্মিলিত অবদান রাখুন।"

নির্বাচন ঘিরে সোয়াট প্রস্তুত রাখাসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, "কোনো নিরাপত্তা হুমকি নেই। পরিবেশ স্বাভাবিক সময়ের চেয়ে ভালো। অপরাধ নেই, আইনশৃঙ্খলার সমস্যা নেই, রাস্তাঘাটে অবরোধ নেই।"

নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। নির্বাচন হলে এক পক্ষ জয়ী হবে, আরেক পক্ষ পরাজিত হবে—পরাজিতরা কারচুপির অভিযোগ তোলে, এটা আমাদের দেশের সংস্কৃতি। এখনো নানা গুজব রয়েছে।"

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার মধ্যে সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী—সবাই অন্তর্ভুক্ত। তিন কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার আওতায়। কারও নিরাপত্তাহানির আশঙ্কা নেই।"

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা প্রসঙ্গে তিনি বলেন, "গত ১৫ মাস আমি ডিএমপির কমিশনার। আপনারা কি কখনো দেখেছেন আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছি? যদি না দেখে থাকেন, সেটাই প্রমাণ করে আমরা কোনো দলের নই।"

সাংবাদিকদের ওপর হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাঠি হাতে থাকা ভিডিও প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, "আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল পোশাকে চুল কাটাচ্ছিলাম। তখন জানতে পারি আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পড়ছে। কোনো প্রস্তুতি ছাড়াই ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি ভয়াবহ ছিল। নির্বাচনের কয়েক দিন আগে সরকারপ্রধানের বাসভবনের সামনে এ ধরনের ঘটনা ঘটলে ডিএমপি কমিশনার হিসেবে বসে থাকার সুযোগ আছে?"

তিনি আরও বলেন, "ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে গভীর রাতে যে হামলা হয়েছে, ট্রাফিক জ্যামের কারণে সময়মতো সেখানে আমার অফিসারদের পাঠাতে পারিনি। এসব ঘটনার দায় শেষ পর্যন্ত পুলিশের ওপরই পড়ে।"

Related Topics

টপ নিউজ

ডিএমপি কমিশনার / পুলিশ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net