Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক

আর টি
09 February, 2026, 11:15 am
Last modified: 09 February, 2026, 11:18 am

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর

অভিযোগ রয়েছে, ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা নস্যাৎ করার পেছনে বরিস জনসনের বড় ভূমিকা ছিল।
আর টি
09 February, 2026, 11:15 am
Last modified: 09 February, 2026, 11:18 am
ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধের শুরুর দিকেই রাশিয়ার সঙ্গে কিয়েভ একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হস্তক্ষেপের কারণেই সেই চুক্তি ভেস্তে যায়। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এমন অভিযোগ করেছেন।

শনিবার এক সাক্ষাৎকারে বাবিস এই দাবি করেন। তিনি বলেন, '২০২২ সালের এপ্রিলেই আসলে চুক্তিটি একরকম চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখনই বরিস জনসনের আবির্ভাব ঘটে...তখন আসলে এই সংঘাত জিইয়ে রাখার একটা স্বার্থ ছিল।'

ধারণা করা হয়, ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা নস্যাৎ করার পেছনে বরিস জনসনের বড় ভূমিকা ছিল।

ইউক্রেনের সাবেক প্রধান আলোচক ডেভিড আরাখামিয়া এবং একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সে সময় জনসন ইউক্রেনের নেতাদের বলেছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনা বা সমঝোতা বাদ দিয়ে 'শুধু লড়াই চালিয়ে যেতে'। 

রাশিয়াও এর আগে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্য বরিসকে দায়ী করেছে, যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়াও, চেক প্রধানমন্ত্রী বর্তমানে চলমান শান্তি আলোচনা নিয়েও কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই আলোচনা অদূর ভবিষ্যতে একটি 'দীর্ঘমেয়াদি সমাধান' আনতে পারে বলে তিনি মনে করেন।

বাবিস বলেন, 'আলোচনা বেশ জোরেশোরেই চলছে। মনে হচ্ছে তারা যুদ্ধ সমাপ্তি এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা-সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়া ইউরোপ একা এটি করতে পারবে না।'

চলতি বছর আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দফা ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকগুলোর বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি। 

তবে মস্কো ও ওয়াশিংটন—উভয় পক্ষই আলোচনাকে 'গঠনমূলক' ও 'ফলপ্রসূ' বলে অভিহিত করেছে। আলোচনার সর্বশেষ অগ্রগতির ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩১৪ জন যুদ্ধবন্দী বিনিময় হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / শান্তি চুক্তি / চেক প্রধানমন্ত্রী / বরিস জনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net