Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:40 pm
Last modified: 08 February, 2026, 06:46 pm

Related News

  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নাবিকের স্মৃতি: ‘বোধহয় আজ রাতেও ওটা নিয়ে দুঃস্বপ্ন দেখব’
  • মোংলায় পশুর নদীতে ৮০০ টন কয়লা বোঝাই লাইটার জাহাজডুবি
  • টিকেট কিনেও টাইটানিকে উঠতে না পেরে প্রাণে বেঁচে যান যেসব বিখ্যাত ব্যক্তি 
  • মহাসমুদ্রের বুকে মোট কতগুলো জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে?

চট্টগ্রামে আসার সময় থাই উপকূলে কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইনস বাংলাদেশ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 06:40 pm
Last modified: 08 February, 2026, 06:46 pm
মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে ২২৯টি কনটেইনার নিয়ে চট্টগ্রামে আসছিল এমভি সিলয়েড আর্ক। ছবি: দ্য ফুকেট এক্সপ্রেস

চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রাপথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি সিলয়েড আর্ক মারাত্মকভাবে কাত হয়ে ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইনস বাংলাদেশ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআরসিসি) জানায়, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ২২৯টি কনটেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে এমভি সিলয়েড আর্ক গতকাল থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে হঠাৎ তীব্রভাবে কাত হয়ে পড়ে।

জাহাজের মাস্টার ক্যাপ্টেন শেখ মুনির আহমেদ জানান, পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাওয়ায় তিনি "অ্যাব্যান্ডন শিপ" ঘোষণা করে জরুরি সংকেত পাঠান। এরপর থাই মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার দ্রুত সাড়া দিয়ে বিকেল ৩টা ৫০ মিনিটের মধ্যে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।

জেএমআরসিসি এক বিবৃতিতে জানায়, "থাই কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে ১৬ জন নাবিককে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।"

উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। বর্তমানে তারা ফুকেটের একটি হোটেলে অবস্থান করছেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

পরবর্তীতে জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এমভি সিলয়েড আর্ক পুরোপুরি ডুবে গেছে। থাই নৌবাহিনী এবং বীমা কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিঙ্গাপুরভিত্তিক সিলয়েড শিপিং লাইনসের মালিকানাধীন জাহাজটি বাংলাদেশের নাফ মেরিন সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। পরবর্তী গন্তব্য হিসেবে জাহাজটির চট্টগ্রাম বন্দরে ভিড়ার কথা ছিল।

জেএমআরসিসি বাংলাদেশ জানিয়েছে, থাই কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাবিকদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।

জেএমআরসিসির সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষ জাহাজের এজেন্ট, নাবিকদের পরিবার এবং সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

Related Topics

টপ নিউজ

জাহাজডুবি / নাবিক উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নাবিকের স্মৃতি: ‘বোধহয় আজ রাতেও ওটা নিয়ে দুঃস্বপ্ন দেখব’
  • মোংলায় পশুর নদীতে ৮০০ টন কয়লা বোঝাই লাইটার জাহাজডুবি
  • টিকেট কিনেও টাইটানিকে উঠতে না পেরে প্রাণে বেঁচে যান যেসব বিখ্যাত ব্যক্তি 
  • মহাসমুদ্রের বুকে মোট কতগুলো জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে?

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net