Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন

বাংলাদেশ

ডন
08 February, 2026, 02:20 pm
Last modified: 08 February, 2026, 02:18 pm

Related News

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

পাকিস্তান থেকে রেলের পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কিনতে চায় বাংলাদেশ: ডনের প্রতিবেদন

ডন
08 February, 2026, 02:20 pm
Last modified: 08 February, 2026, 02:18 pm
ছবি: এপিপি

অন্যান্য দেশের তুলনায় সাশ্রয়ী মূল্যে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর পাকিস্তান থেকে পণ্যবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ কেনার ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে।

ডনের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তান রেলওয়ের (পিআর) ক্যারেজ ফ্যাক্টরি ও লাহোরের মোগলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছে। সেখানে তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ব্রিফিং নেন এবং রোলিং স্টক তৈরির প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

লাহোরভিত্তিক পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার বিষয়ক সচিব এবং ডি-৮-এর মনোনীত কমিশনার ফরহাদ ইসলাম এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান গত শুক্রবার মোগলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ক্যারেজ ও ওয়াগন) মুহাম্মদ নাসির খলিলি প্রতিনিধি দলটিকে ওয়ার্কশপগুলোর সামগ্রিক কার্যক্রম, কারিগরি সক্ষমতা ও চলমান প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় অতিথিদের সামনে ওয়ার্কশপের পরিচালনা ও কর্মদক্ষতা তুলে ধরে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

খলিলি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যে মিল আছে। দুই দেশের মধ্যে বিশেষ করে রেল খাতে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।

এরপর প্রতিনিধি দলটিকে মোগলপুরা লোকোমোটিভ ওয়ার্কশপ ঘুরিয়ে দেখানো হয়। সেখানে তাদের রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে ব্রিফ করা হয়। 

বাংলাদেশি কূটনীতিকরা এই সফরকে অত্যন্ত তথ্যবহুল, ফলপ্রসূ এবং উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেন। সেইসঙ্গে তারা পাকিস্তান রেলওয়ের কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। 

অন্যদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের মধ্যে রেল খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জোর বলেন, এ ধরনের অংশীদারিত্ব দুদেশের জন্যই উল্লেখযোগ্য সুফল বয়ে আনতে পারে। 

এক পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনার মতো ব্রডগেজ রেল নেটওয়ার্কের দেশগুলোতে কোচ ও ওয়াগন সরবরাহ করছে। 'এটি প্রমাণ করে, কোচ ও ওয়াগন তৈরির ক্ষেত্রে আমরা আধুনিক ও নিজস্ব সক্ষমতা অর্জন করেছি,' বলেন তিনি।

খলিলি আরও জানান, সহযোগিতার পরবর্তী ধাপ হিসেবে বাংলাদেশের রেল বিশেষজ্ঞরা বিস্তারিত কারিগরি মূল্যায়নের জন্য পাকিস্তান সফর করবেন।

১৯৮০-র দশকে পাকিস্তান রেলওয়ে বাংলাদেশে রোলিং স্টক রপ্তানি করেছিল। এছাড়া তারা ১৯৯৯, ২০০০ ও ২০০৯ সালে শ্রীলঙ্কাকেও পণ্যবাহী ওয়াগন সরবরাহ করেছে।

বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীদের তুলনায় বাংলাদেশের কাছে পাকিস্তান উপযুক্ত ও সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। 

ডন-এর সঙ্গে আলাপকালে খলিলি বলেন, 'বাংলাদেশ ওয়াগন ও কোচ সরবরাহের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করছিল। কিন্তু এখন ঢাকা আমাদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।' প্রতিনিধি দলটি কয়েকদিন আগে ইসলামাবাদের ক্যারেজ ফ্যাক্টরি পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

রেলওয়ে / রেলের ওয়াগন / রোলিং স্টক / রেল / বাংলাদেশ-পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net