Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: হাদি হত্যার বিচার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 05:35 pm
Last modified: 07 February, 2026, 05:45 pm

Related News

  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: হাদি হত্যার বিচার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্দোলনকারীদের ওপর হামলা নিয়ে তিনি বলেন, ‘এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে।’
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 05:35 pm
Last modified: 07 February, 2026, 05:45 pm
ফাইল ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, 'শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারেনি। সরকার দেখেও না দেখার ভান, শুনেও না শোনার ভান করেছে। লোক দেখানো জানাযা ছাড়া সরকার আর কিছু করেনি।'

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে 'জুলাই ঐক্য'-এর ব্যানারে 'র‌্যালি ফর বাংলাদেশ' কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন।

আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'সরকার ন্যাক্কারজনকভাবে জলকামান নিয়ে দোয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের ওপর হামলা করল। পুলিশ বুট দিয়ে বুকের ওপর লাথি মারল। জাবের, জুমা, রনিসহ ৩০ জন আহত হল। ধিক্কার এই সরকার ও প্রশাসনের প্রতি।'

নিরাপত্তা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে।' তিনি আরও বলেন, 'হাদি হত্যার বিচারটা হচ্ছে না এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে।'

রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, 'সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে। ভয় পেয়ে সরকার ব্যালেন্স হারিয়ে ফেলছে। যার কারণে সরকার একবার এদিকে হামলা করে একবার ওদিকে হামলা করে। সরকারকে বলব— তারেক রহমান একজন কাগুজে বাঘ। আসল বাঘ হচ্ছেন ইনকিলাব মঞ্চের ভাইয়েরা। তারেক রহমানের বেলুনে একটা সুই দিলেই ফুস হয়ে যাবে। ড. ইউনূসকে বলব— ভয় পাবেন না। ভয় পেয়ে আপনি লন্ডনে চলে গিয়েছিলেন। তার সাথে চুক্তি করেছিলেন।'

নির্বাচন কমিশন ও ছাত্রদল প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে। তারেক রহমানকে সিলেকশন করে আনা হচ্ছে।' সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কেউ মারা গেলে আমরা তাদের কবরের ওপরে লিখব চাঁদাবাজ ও সন্ত্রাস। যেমনটা মীরজাফরের কবরে লেখা আছে।'

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দীন খান বলেন, 'বাংলাদেশে আর কোনো মোড়লিপনা চলবে না। যারা অরাজনৈতিক কাজেও প্রভাব রাখে তাদেরকেও প্রতিরোধ করতে হবে।'

বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান বলেন, 'আগামী ৬ দিন পর নির্বাচন, অথচ পাতানো নির্বাচনের চেষ্টা হচ্ছে। ড. ইউনূসকে এজন্য খেসারত দিতে হবে। আরেক ফ্যাসিবাদকে আনার জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করিনি। ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদ জাতীয়তাবাদী ফ্যাসিবাদে পরিণত হয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net