Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে অন্তর্বর্তী সরকার: সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 10:00 pm
Last modified: 03 February, 2026, 10:06 pm

Related News

  • নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনা চালিয়ে যাবে সচিব কমিটি
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে অন্তর্বর্তী সরকার: সালেহউদ্দিন আহমেদ

পরবর্তী নির্বাচিত সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা টাকা-পয়সা দিয়ে যাব এবং প্রয়োজনীয় সুপারিশ করে যাব। আশা করি, এটি সফলভাবে বাস্তবায়িত হবে।’
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 10:00 pm
Last modified: 03 February, 2026, 10:06 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি: বাসস

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ সংবলিত জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে 'অত্যন্ত ভালো' বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য সরকার একটি কমিটি গঠন করবে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় বেতন কমিশন সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এই সুপারিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'কমিশনের সুপারিশগুলো অত্যন্ত ভালো। এগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে দিয়ে যাবে। একই সঙ্গে বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও রাখা হবে।'

পরবর্তী নির্বাচিত সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আমরা টাকা-পয়সা দিয়ে যাব এবং প্রয়োজনীয় সুপারিশ করে যাব। আশা করি, এটি সফলভাবে বাস্তবায়িত হবে।'

বর্তমান সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট জারি করছে না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা গেজেট তৈরির জটিলতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে স্পষ্টভাবে উল্লেখ করতে হয় কোন খাতে কত টাকা দেওয়া হবে। আমরা বর্তমানে এই সুপারিশগুলো যাচাই-বাছাই ও বাস্তবায়নের পথ সুগম করতে একটি কমিটি গঠন করে দিয়ে যাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

পে-স্কেল / বেতন কাঠামো / সালেহউদ্দিন আহমেদ / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনা চালিয়ে যাবে সচিব কমিটি
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন: গভর্নরকে লেখা চিঠিতে কী বলেছেন অর্থ উপদেষ্টা?

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net