Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
৩৭৮টি স্বর্ণপদকের লড়াইয়ে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ

খেলা

টিবিএস রিপোর্ট
28 March, 2021, 08:40 pm
Last modified: 28 March, 2021, 08:40 pm

Related News

  • বাংলাদেশের ইনফরমেটিক্স অলিম্পিয়াড জয়
  • প্রোগ্রামিংয়ে বাংলাদেশকে যেভাবে প্রথম সোনা এনে দিলেন দেবজ্যোতি
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • কোড ব্ল্যাক: দেশের জন্য স্বর্ণপদক আনল যে নারী রোবটিক্স দল
  • বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশি নারীদের রোবোটিক্স টিম

৩৭৮টি স্বর্ণপদকের লড়াইয়ে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থলে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
টিবিএস রিপোর্ট
28 March, 2021, 08:40 pm
Last modified: 28 March, 2021, 08:40 pm

আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্ট ১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে আগামী ১০ এপ্রিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে, 'বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০।'

সাত জেলার ২৯টি ভেন্যুতে অনুষ্ঠেয় এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ অংশ নেবেন। আসরের মোট পদকসংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে স্বর্ণপদক সংখ্যা ৩৭৮টি। আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) রোববার আনুষ্ঠানিকভাবে গেমস শুরুর ঘোষণা দিয়েছে।

আগামী ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের খেলাধুলা নিয়ে নানা আয়োজন। গেমস শুরুর আগেই সিলেটে নারীদের ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। পুরুষ ফুটবল দলের খেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার।

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থলে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করবেন বিওএ'র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে ক্রীড়াবিদদের পক্ষে শপথ পাঠ করবেন দেশসেরা আর্চার রোমান সানা।

গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। তবে তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ। বাজে কমলেও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে মনে করেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, 'আমাদের সব ধরনের আয়োজন সম্পন্ন। দেশব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হবে। আশা করছি, সফলভাবেই সবকিছু হবে।'

বাংলাদেশ গেমস গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আয়োজন করা সম্ভব হয়নি। করোনাভাইরাসের প্রভাবে এবারও গেমস কতুটুক সফল হবে, এ নিয়ে আছে সংশয়। অবশ্য বিওএ মহাসচিব আশাবাদী, 'আমরা সব ক্রীড়াবিদের করোনা পরীক্ষা করছি। যারা নেগেটিভ হবে, তারাই খেলবে। এ ছাড়া অন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, যেন গেমস ঠিকভাবে হতে পারে।'

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস / স্বর্ণপদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বাংলাদেশের ইনফরমেটিক্স অলিম্পিয়াড জয়
  • প্রোগ্রামিংয়ে বাংলাদেশকে যেভাবে প্রথম সোনা এনে দিলেন দেবজ্যোতি
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • কোড ব্ল্যাক: দেশের জন্য স্বর্ণপদক আনল যে নারী রোবটিক্স দল
  • বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশি নারীদের রোবোটিক্স টিম

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net