Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
হরতাল বাড়ছে না, ২ এপ্রিল হেফাজতের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2021, 06:30 pm
Last modified: 28 March, 2021, 06:51 pm

Related News

  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

হরতাল বাড়ছে না, ২ এপ্রিল হেফাজতের প্রতিবাদ সমাবেশ

শুক্রবার থেকে এ পর্যন্ত ১৭ জন হেফাজতকর্মী নিহত, পাঁচ শতাধিক আহত এবং ২০০ জন গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেন সংগঠনটির মহাসচিব নূরুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
28 March, 2021, 06:30 pm
Last modified: 28 March, 2021, 06:51 pm
ছবি: টিবিএস

আজ রোববার সকালে যদিও হেফাজতে ইসলামের দুই শীর্ষ নেতা চলমান হরতালের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন, তবে সংগঠনটির মহাসচিব নূরুল ইসলাম জানিয়েছেন, হরতাল বাড়বে না; তবে ২ এপ্রিল একটি প্রতিবাদ সমাবেশ করা হবে।

আজ দিনব্যাপী হরতাল পালন শেষে এক সংবাদ সম্মেলনে হেফাজত নেতা বলেন, 'শুক্রবার থেকে এ পর্যন্ত পুলিশের হাতে ১৭ জন হেফাজতকর্মী খুন হয়েছেন। তাদের মধ্যে ১২ জন ব্রাহ্মণবাড়িয়ায়, চারজন চট্টগ্রামে এবং একজন ঢাকায়।'

নুরুল ইসলাম আরও বলেন, 'আমাদের কর্মীদের যারা খুন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।'

এইসব সংঘর্ষে পাঁচ শতাধিক হেফাজত কর্মী আহত এবং ২০০ জন গ্রেপ্তার হয়েছে বলেও দাবি করেন তিনি।

হেফাজতের প্রচারণা সম্পাদক মাওলানা নোমান ফারাজি বলেন, "আজ রোববার সারাদেশে আহবান করা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। তবে আগামীকাল পবিত্র শবে বরাত হওয়ায় চলমান হরতালের মেয়াদ বাড়ানো হয়নি।"

এর আগে গত শুক্র ও শনিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাক্ষ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করে হেফাজত কর্মীরা। এসময় পুলিশের সাথে সংঘর্ষে তাদের কয়েকজন কর্মী মারা গেলে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে ইসলামি সংগঠনটি।   

আজ সকাল থেকেই ব্রাক্ষ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর চালায় হেফাজতের কর্মীরা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দু'জন হরতাল সমর্থক মারা গেছে, আহত হয়েছে কয়েক ডজন।

হেফাজত কর্মীরা ব্রাক্ষ্মণবাড়িয়ায় বেশকিছু সরকারি দপ্তর, ব্যাংক এবং বেসরকারি স্থাপনা ভাংচুর ও অগ্নি-সংযোগ করে। তারা চট্টগ্রামগামী ট্রেনে পাথর নিক্ষেপও করে। এক সময় বাধ্য হয়েই ওই রুটে রেল যোগাযোগ স্থগিত রাখেন কর্তৃপক্ষ। জেলার সরাইল উপজেলায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে আজ সারাদিনে। 

Related Topics

টপ নিউজ

হরতাল / হেফাজতে ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net