Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
১১ দলের বিজয়ের সম্ভাবনা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 06:30 pm
Last modified: 02 February, 2026, 06:56 pm

Related News

  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • জুলাই গণহত্যার বিচারে গাফিলতিকারীদের বিরুদ্ধে হাশরের ময়দানে বাদী হিসেবে দাঁড়াব: শফিকুর রহমান 

১১ দলের বিজয়ের সম্ভাবনা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, 'চব্বিশের গণবিপ্লবে একটিবারের জন্য একজন যুবকও বলেনি আমরা বেকার ভাতার জন্য কাজ করছি। তারা বলেছিল, আমাদের মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে।'
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 06:30 pm
Last modified: 02 February, 2026, 06:56 pm
ছবি: টিবিএস

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয়ের সম্ভাবনা বুঝতে পেরে অনেকের মাথা গরম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, "এখন চৈত্র মাস নাকি বৈশাখ মাস? মাঘ মাস, তো ভাই মাঘ মাসে মাথা এতো গরম হলে চৈত্র মাসে কী হবে? ভাই একটু ঠাণ্ডা রাখ মাথা। যেদিকে যাও সেদিকে মাথা গরমের লক্ষণ ফুটে ওঠে। মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের মধ্যে সর্ষে ফুল দেখে। তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে। আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি।"

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, "চব্বিশ না হলে ছাব্বিশ হতো না। যারা চব্বিশকে স্বীকার করে তাদের জন্যই ছাব্বিশ এসেছে। আর যারা চব্বিশকে স্বীকার করে না, তাদের জন্য ইনশাআল্লাহ লাল কার্ড। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। যে যুবকদের নেতৃত্বে আমরা চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই তরুণরাই বাংলাদেশকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ডাকসু থেকে শুরু, জকসুতে এসে আপাতত থেমেছে। সব জায়গায় একই চিত্র।"

ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, "আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই মামলাবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই ব্যাংক ডাকাতমুক্ত বাংলাদেশ। আমরা চাই ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে, ১২ তারিখ ইনশাআল্লাহ তা-ই হবে।"

বক্তব্যের এক পর্যায়ে জামায়াত আমির উপস্থিত যুবকদের কাছে জানতে চান তারা বেকার ভাতা নেবেন না কি কাজ করবেন? এ সময় উপস্থিত জনতা সমস্বরে 'কাজ কাজ' স্লোগান দিলে তিনি বলেন, "চব্বিশের গণবিপ্লবে একটিবারের জন্য একজন যুবকও বলেনি আমরা বেকার ভাতার জন্য কাজ করছি। তারা বলেছিল, আমাদের মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে। আমার হাতে কাজ তুলে দিতে হবে। আমি দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে দেশ গড়তে চাই। আমরা কথা দিচ্ছি, আমরা যুবকদের হাতে, যুবতীদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করব না। আমরা তাদের শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কাজ তুলে দেব। তখন তারাই গড়বে বাংলাদেশ। আর গর্ব করে বলবে—আমিই বাংলাদেশ।"

চব্বিশের জুলাই বিপ্লবে নারী ও বীর শহীদদের অবদানের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, "যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোনেদের গায়ের ওপর হাত তোলা হলো, সেদিন সারা বাংলাদেশে যেন আগুন জ্বলে উঠল। পরদিন সারাদেশে ছয়জন বীর শহীদ হলো। রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়ে বলল—বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। বীরেরা কখনও পালায় না। বীরেরা হয় বিজয়ী হয়, নয়তো গুলি খেয়ে শাহাদাত বরণ করে।"

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার ও চট্টগ্রামে মোট পাঁচটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত আমিরের।

Related Topics

টপ নিউজ

শফিকুর রহমান / জামায়াত আমির / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • জুলাই গণহত্যার বিচারে গাফিলতিকারীদের বিরুদ্ধে হাশরের ময়দানে বাদী হিসেবে দাঁড়াব: শফিকুর রহমান 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net