Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 03:00 pm
Last modified: 02 February, 2026, 03:09 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 03:00 pm
Last modified: 02 February, 2026, 03:09 pm
ছবি: টিবিএস

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ (২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম মহিলারাও মিছিল করছেন। আমি জানি না, এটা সত্য না মিথ্যা। এটা [এক্স অ্যাকাউন্ট] নাকি হ্যাক করা হয়েছে বলতেছে। জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি কিন্তু জানি না, সাংবাদিকদের জিজ্ঞেস করছি। বাজে কথা বলেছেন। যদি এটা হয়ে থাকে তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা এটা কখনোই মেনে নিতে পারবেন না।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামের তো ব্যাপারটাই আছে ওইরকম। ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কী? গার্মেন্টেসে যারা কাজ করে তাদেরকে বলে দিয়েছে, ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কি? মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কীভাবে? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না। জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পেছন দিকে নিয়ে যেতে চায়।'

'আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনে যেতে চাই। মেয়ে-পুরুষ সমান অধিকার নিয়ে এই দেশে বাস করতে চাই। বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। মেয়েদের সমান অধিকার ইসলাম ধর্মেও বলা আছে', যোগ করেন তিনি। 

মির্জা ফখরুল আরও বলেন, '১৯৭১ সালে আমরা যুদ্ধ করছিলাম। আর সেই সময়ে পাক হানাদার বাহিনী, সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ করছিল একটা রাজনৈতিক দল। সেই দলটা হচ্ছে জামায়াতে ইসলাম। সেই দলটা যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করে নাই, উল্টো পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, তাদের কাছে কি আমার এই দেশকে আমি নিরাপদ মনে করতে পারি?'

আগামীতে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারেক রহমান সাহেব বলেছেন, ১০ হাজার টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছেন, তা সুদসহ মওকুফ করে দেওয়া হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত এনজিওর কাছ থেকে নেওয়া ঋণের কিস্তির দায়িত্বও সরকার নেবে।

বিএনপি ক্ষমতায় গেলে আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ফখরুল বলেন, আমাদের ছেলেরা বিএ, এমএ পাশ করে, ইঞ্জিনিয়ার-ডাক্তার হয়েও চাকরি পায় না। আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন তারেক রহমান।

নারীদের ক্ষমতায়নে 'ফ্যামিলি কার্ড' চালুর প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'ফ্যামিলি কার্ডে নারীর ছবি ও নাম থাকবে। এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে নিত্যপণ্য কেনা যাবে এবং চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।' এছাড়া সরকারিভাবে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর চালু এবং ইপিজেড তৈরির প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করব। এখানে হিন্দু-মুসলিম ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে কাজ করব।
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / জামায়াতে ইসলামী / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net