Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 07:20 pm
Last modified: 31 January, 2026, 08:04 pm

Related News

  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ‘সত্য-মিথ্যা’ নিয়ে সংসদে বিতর্ক: বিরোধীদলীয় নেতার বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: সংসদে শফিকুর রহমান
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

এনসিপির যে দুই নারী প্রার্থীর হাতে জামায়াত আমির প্রতীক তুলে দেন তারা হলেন— ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 07:20 pm
Last modified: 31 January, 2026, 08:04 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার দুটি আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নারী প্রার্থীর হাতে দলটির প্রতীক 'শাপলা কলি' তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান তাদের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।

এনসিপির যে দুই নারী প্রার্থীর হাতে জামায়াত আমীর প্রতীক তুলে দেন তারা হলেন— ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, 'ঢাকা-১৯ আসনে আমাদের বোন দিলশানা পারুলকে আমরা মনোনয়ন দিয়েছি। যুবক-যুবতিদের রক্ত, মা-বোনদের চোখের পানি দেখে তিনি অস্ট্রেলিয়ার বিলাসী জীবন ছেড়ে দেশে এসেছেন। তিনি ৯ কোটি মায়ের পক্ষে কথা বলবেন, ১৮ কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ।'

ঢাকা-২০ আসনের প্রার্থী সম্পর্কে জামায়াত আমীর বলেন, 'ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কুয়েট থেকে স্নাতক পাস করেছেন। আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে চাই। তিনি সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসেবে কাজ করবেন।'

জনসভায় প্রধান অতিথির ভাষণে জামায়াত আমীর বলেন, 'জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না; যারা জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।'

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন—বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে নাকি আবার আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে, সেই সিদ্ধান্ত হবে এই ভোটে।'

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / এনসিপি / শাপলা কলি / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ‘সত্য-মিথ্যা’ নিয়ে সংসদে বিতর্ক: বিরোধীদলীয় নেতার বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: সংসদে শফিকুর রহমান
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net