Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 10:35 pm
Last modified: 30 January, 2026, 10:55 pm

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

তিনি আরও বলেন, ‘সংস্কারের অনেক বিষয়ে মিল থাকলেও কিছু বিষয়ে আমাদের দ্বিমত আছে। তবে আমরা কোনো লুকোছাপা করিনি, জনগণের সামনে প্রকাশ্যে বলেছি কোনটিতে আমাদের সম্মতি আছে আর কোনটিতে ডিজঅ্যাগ্রিমেন্ট [দ্বিমত] আছে।’
টিবিএস রিপোর্ট
30 January, 2026, 10:35 pm
Last modified: 30 January, 2026, 10:55 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, '১২ তারিখে ধানের শীষে যেমন সিল দিবেন, একইভাবে আপনাদের যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেওয়া হবে, সেখানে "হ্যাঁ" এবং "না"র মধ্যে দয়া করে আপনারা "হ্যাঁ"র পক্ষে রায় দিবেন।'

সংস্কার প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, 'আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এ দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল, সেই সময় বিএনপি ৩১ দফার সংস্কার প্রস্তাব জনগণের সামনে পেশ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা যে সংস্কার কমিশন গঠন করেছে, সেখানেও আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি।'

তিনি আরও যোগ করেন, 'সংস্কারের অনেক বিষয়ে মিল থাকলেও কিছু বিষয়ে আমাদের দ্বিমত আছে। তবে আমরা কোনো লুকোছাপা করিনি, জনগণের সামনে প্রকাশ্যে বলেছি কোনটিতে আমাদের সম্মতি আছে আর কোনটিতে ডিজঅ্যাগ্রিমেন্ট [দ্বিমত] আছে।'

আন্দোলনের শহীদদের স্মরণ করে তারেক রহমান বলেন, 'মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য রংপুরের আবু সাইদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যে "জুলাই সনদে" স্বাক্ষর করেছি, তাকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে।'

দেশের প্রকৃত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, '৫ আগস্ট দেশে পরিবর্তন এসেছে। মানুষ এখন ভাগ্যের পরিবর্তন চায়। শুধু বড় বড় ফ্লাইওভার বা বিল্ডিং নয়, মানুষের প্রয়োজন কর্মসংস্থান এবং নিরাপত্তা। মানুষ চায় নির্বিঘ্নে রাস্তায় হাঁটতে এবং শান্তিতে ঘুমাতে।'

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, 'নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। বিএনপির অতীত ইতিহাস আছে কীভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থনে বিএনপি আবারও সেই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে।'

বিশাল এই জনসভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / নির্বাচন / গণভোট / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net