Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2026, 09:00 pm
Last modified: 30 January, 2026, 10:21 pm

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির

প্রস্তাবিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, র‍্যাবের পরিবর্তে পুলিশের কাঠামোর মধ্যেই একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠন করা হবে। এই বাহিনীটি মূলত ‘জেন্ডারমেরি’ মডেল অনুসরণ করে পরিচালিত হবে।
টিবিএস রিপোর্ট
30 January, 2026, 09:00 pm
Last modified: 30 January, 2026, 10:21 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে (ডিজিএফআই) পুনর্গঠন করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ইশতেহারে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপি তাদের 'তারুণ্য ও মর্যাদার ইশতেহার' প্রকাশ করে। ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশগুলো উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির বিস্তারিত ইশতেহারের প্রথম অধ্যায়—'নাগরিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার' অংশে বলা হয়েছে, বিগত সময়ে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষাপটে র‍্যাব বিলুপ্ত করা হবে এবং ডিজিএফআই-কে পুনর্গঠন করা হবে।

প্রস্তাবিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, র‍্যাবের পরিবর্তে পুলিশের কাঠামোর মধ্যেই একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠন করা হবে। এই বাহিনীটি মূলত 'জেন্ডারমেরি' মডেল অনুসরণ করে পরিচালিত হবে।

একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত রাখতে একটি সুস্পষ্ট ও কঠোর আইনি কাঠামো প্রণয়নের কথা বলা হয়েছে। এই কাঠামোর মাধ্যমেই গোয়েন্দা কার্যক্রমের সীমা, দায়িত্ব ও জবাবদিহি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। এর ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকার ও আইনের শাসন বজায় রাখা সম্ভব হবে বলে মনে করে দলটি।
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / ইশতেহার / র‌্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net