Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
শেরপুরের ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে: অভিযোগ জামায়াত নেতা জোবায়েরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 02:55 pm
Last modified: 29 January, 2026, 02:59 pm

Related News

  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

শেরপুরের ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে: অভিযোগ জামায়াত নেতা জোবায়েরের

জোবায়ের আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও জামায়াতের নারী কর্মী ও প্রার্থীদের ওপর হামলার ঘটনায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 02:55 pm
Last modified: 29 January, 2026, 02:59 pm
বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের শেরপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালনের অভিযোগ করেন। একইসাথে এঘটনার জন্য বিএনপিকে সরাসরি দায়ী করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষে এসব কথা বলেন এহসানুল মাহবুব জোবায়ের। 

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস, এলডিপি, জাগপাসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

এসময় এহসানুল মাহবুব জোবায়ের বলেন, পুরো ঘটনাপ্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট। মারামারির সময় পুলিশ সহযোগিতা করলে বা সক্রিয় ভূমিকা পালন করলে এমন দুঃখজনক ঘটনা ঘটত না। পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে। 

লিখিত বক্তব্যে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গতকাল বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতী স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ১১ দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও তার সমর্থকরা দেরিতে এসে অর্ধেক আসন দাবি করেন। জামায়াত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপি নেতারা উসকানিমূলক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। 

জোবায়ের অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থীর নেতৃত্বে তাদের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে জামায়াতের শ্রীবরদী উপজেলার সেক্রেটারি রেজাউল করিমকে একা পেয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জোটের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও জামায়াতের নারী কর্মী ও প্রার্থীদের ওপর হামলার ঘটনায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

জামায়াত / এহসানুল মাহবুব জোবায়ের / শেরপুর / পুলিশ / নিষ্ক্রিয় ভূমিকা / অভিযোগ / সহকারী সেক্রেটারি জেনারেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net