Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2021, 08:40 am
Last modified: 26 March, 2021, 11:37 am

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

হোয়াইটওয়াশ বাংলাদেশ

বড় লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারালো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সামান্যতম লড়াইও করতে পারলো না তামিম ইকবালের দল।
টিবিএস রিপোর্ট
26 March, 2021, 08:40 am
Last modified: 26 March, 2021, 11:37 am
ট্রেন্ট বোল্টের এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যাচ্ছেন তামিম। ছবি: সংগৃহীত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারালো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সামান্যতম লড়াইও করতে পারলো না তামিম ইকবালের দল। ম্যাট হেনরি, জিমি নিশামদের বোলিংয়ে বিপক্ষে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশের ইনিংস থেমে গেল প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যের অনেক আগেই।

শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিসার্ভে কিউইদের বিপক্ষে ১৬৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এই হারে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। প্রায় দুই বছর পর হোয়াইটওয়াশের স্বাদ নিতে হলো তামিম-মুশফিকদের। সর্বশেষ ২০১৯ সালের জুলাইতে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করে ম্যাচ সেরা ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩১৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ২৬ রানের মধ্যেই তামিম ইকবাল, সৌম্য সরকার ও লিটন দাসকে হারায় বাংলাদেশ। এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। মাহমুদউল্লাহ রিয়াদই যা লড়াই করেছেন। ওয়ানডের ২৩তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডার ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

এ ছাড়া লিটন দাসের ২১, মুশফিকুর রহিমের ২১ রানই কেবল উল্লেখ করার মতো। ম্যাট হেনরি ২৭ রান খরচায় ৪টি উইকেট নেন। জিমি নিশামের শিকার ৫ উইকেট। 

এরআগে ব্যাটিং করা নিউজিল্যান্ড কনওয়ে ও মিচেলের ব্যাটেই বড় সংগ্রহ পেয়ে যায় নিউজিল্যান্ড। ১১০ বলে ১৭টি চারে ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন কনওয়ে। ৯২ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন মিচেল। পঞ্চম জুটিতে ১৫৯ রানের জুটি গড়েন কনওয়ে-মিচেল। গাপটিল ২৬ ও নিকোলস ১৮ রান করেন। 

সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল। ১০ ওভারে তার খরচা ৭০ রান। ১ উইকেট নেওয়া তাসকিন দেন ৫১ রান। এদিন মুস্তাফিজের ওপর দিয়ে ঝড় গেছে। একটি উইকেট পেলেও ১০ ওভারে ৮.৭০ ইকোনমিতে ৮৭ রান দিয়েছেন তিনি। সৌম্য সরকার ৩৭ রান খরচায় একটি উইকেট পান। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও মাহেদী হাসান খুব একটা সুবিধা করতে পারেননি।

ধুঁকছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারানোর চাপ আর সামলাতে পারেনি বাংলাদেশ। শুরুতে ম্যাট হেনরির বোলিংয়ে দিক হারানো বাংলাদেশ পরে জিমি নিশামের তোপে এলোমেলো হয়ে পড়ে। একে একে ফিরে গেছেন সবাই।

বাংলাদেশের হার সময়ের ব্যাপারে পরিণত হয়েছে। ৩৩ ওভারে ১০৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ৩০ রানে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে আছেন রুবেল হোসেন। 

বড় লক্ষ্যে বাংলাদেশের নড়েবড়ে শুরু

৩১৯ রানের মতো বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে বাংলাদেশের শুরুটা হলো চরম হতাশার। শুরুতেই ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ রানের মহা মূল্যবান ইনিংস খেলা তামিম এদিন ৯ বলে এক রান করে আউট হন। 

ম্যাট হেনরির করা বলটি ঠিকভাবে বুঝতেই পারেননি তামিম। কিউই পেসারের বাইরে বেরিয়ে যাওয়া একটি লেংন্থ বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন বাংলাদেশ ওপেনার। সৌম্য সরকারকেও বিদায় করেছেন হেনরি। তার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে থামেন এক রান করা সৌম্য। 

১৮ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১ রান। উইকেটে আছেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / তামিম ইকবাল / তৃতীয় ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net