Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
বাংলাদেশের অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ: বাণিজ্য সচিব

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:00 pm
Last modified: 26 January, 2026, 09:34 pm

Related News

  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ

বাংলাদেশের অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ: বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব বলেন, ‘গতকাল (রোববার) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, তাদের কনসার্ন (উদ্বেগ) নন-ট্যারিফ ব্যারিয়ার নিয়ে।’
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 09:00 pm
Last modified: 26 January, 2026, 09:34 pm

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান নন-ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

বাণিজ্য সচিব বলেন, 'গতকাল (রোববার) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, তাদের কনসার্ন (উদ্বেগ) নন-ট্যারিফ ব্যারিয়ার নিয়ে।'

তিনি বলেন, 'বাংলাদেশের ইমপোর্ট ট্যারিফ বা আমদানি শুল্ক বর্তমানে বিশ্বে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তা সত্ত্বেও বিদেশি অংশীদাররা এটি মেনে নেয়। কারণ, এটি বৈধ। কিন্তু নন-ট্যারিফ ব্যারিয়ার তারা মানতে পারেন না।'

'তারা বাংলাদেশের নন-ট্যারিফ ব্যারিয়ার বিষয়ে বিশাল একটা ফর্দ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে – যার মধ্যে ১৫টিই কাস্টমসের প্রক্রিয়া ও দৈনন্দিন কার্যক্রম সম্পর্কিত। তারা এখানে প্রক্রিয়ার সহজীকরণ চায়', বলেন বাণিজ্য সচিব। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. জাইদি সাত্তার দ্রুত বাণিজ্য নীতি সংস্কারের তাগিদ দেন। তিনি বলেন, 'গত ১৫ বছরে ট্রেড পলিসির (বাণিজ্য নীতি) যে সংস্কার হওয়া দরকার ছিল তা হয়নি। আগামী তিন থেকে পাঁচ বছরে যদি না হয়, তাহলে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে যাবে।'

তিনি বলেন, 'বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার সমপরিমাণ আমদানি শুল্ক আদায় করে, যা জিডিপির ২.৫ শতাংশ। এটি কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনা জরুরি।'

জাইদি সাত্তার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কেবল রাজস্ব আদায়ের দিকে নজর না দিয়ে 'ট্রেড ফ্যাসিলিটেশন' বা বাণিজ্য সহজীকরণে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে বাণিজ্যের ভূমিকা সবচেয়ে বেশি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান পরিষেবার মান নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। তিনি বলেন, 'একই দেশ থেকে আমদানিকৃত একই পণ্য একই দিনে ভিন্ন ভিন্ন কর্মকর্তা ভিন্ন মূল্যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করছেন; এমন অভিযোগ প্রায়ই আসে। এই মেকানিজমে স্বচ্ছতা আনতে হবে।'

তিনি আরও বলেন, ''আমাদের ক্লায়েন্টরা অত্যন্ত বিরক্ত। তারা বলেন যে, 'আমরা যারা কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার, তাদের আপনারা প্রতিনিয়ত আরও বেশি ট্যাক্স দেওয়ার জন্য চাপাচাপি করেন এবং আপনারা আমরা যারা ব্যবসা করছি, নানাভাবে ব্যবসায়ে লাভ না হলেও আমাদের ট্যাক্স দিতে হয়।' নানা কারণে তারা অখুশি।''

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস পলিসি উইংয়ের সদস্য মুবিনুল কবির। এ সময় তিনি বলেন, অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) এবং প্রি-অ্যারাইভাল প্রসেসিং পদ্ধতিগুলো এখনো দেশে জনপ্রিয় হয়নি। এইও সুবিধার শর্তগুলো শিথিল করার চিন্তা-ভাবনা চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক প্রমুখ। 

অনুষ্ঠানে দেশের ৯টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ। ফলে এসব কোম্পানি কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।

প্রতিষ্ঠানগুলো হলো- হাতিল কমপ্লেক্স লিমিটেড, এশিয়া পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, ওমেরা সিলিন্ডার লিমিটেড, জিহান ফুটওয়্যার, সুনিভার্স ফুটওয়্যার, কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এমবিএম গার্মেন্টস লিমিটেড। 

Related Topics

টপ নিউজ

অশুল্ক বাধা / ট্যারিফ / ইইউ / উদ্বেগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net