Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 06:15 pm
Last modified: 26 January, 2026, 06:56 pm

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি

একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একে সবসময় মাথায় তুলে রাখতে চাই: ঠাকুরগাঁওয়ে ফখরুল

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, ‘হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান যে আপনারা সংখ্যালঘু এবং আপনাদের ওপর যদি নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। এই দেশের সবাই সমান। তাই ভয় পাবেন না।’
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 06:15 pm
Last modified: 26 January, 2026, 06:56 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তর সালই বাংলাদেশের অস্তিত্ব এবং এই গৌরবময় ইতিহাসকে সবসময় সম্মানের সঙ্গে ধারণ করা উচিত। তিনি বলেন, 'আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।'

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের দুঃশাসনের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এবং বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে এবং আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালানোর জন্য। যে দল দেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে কি আমরা দেশের সর্বনাশ করব?'

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, 'হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান যে আপনারা সংখ্যালঘু এবং আপনাদের ওপর যদি নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন, এই দেশে কেউ সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান। তাই ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে।'

এ সময় তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 'আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।'

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার মধ্যে ভোট হতো। কিন্তু এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি শেখ হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন এবং বর্তমানে দিল্লিতে বসে আছেন। থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা চলত।'
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / ঠাকুরগাঁও / ১৯৭১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net