Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 04:15 pm
Last modified: 23 January, 2026, 04:23 pm

Related News

  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।’
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 04:15 pm
Last modified: 23 January, 2026, 04:23 pm
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করা হলে তা সফল হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় 'শাপলাকলি' প্রতীকের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এরপর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, 'জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।'

নির্বাচনি প্রচারণার পরিকল্পনা অনুযায়ী, আজ দিনভর তার রামপুরা উত্তর ও দক্ষিণে প্রচার চালানোর কথা রয়েছে। উল্লেখ্য, ঢাকা-১১ আসনটি রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত। আজকের কর্মসূচিতে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে 'না' বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে 'হ্যাঁ' বলবেন।

নির্বাচনের সময় প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, এটি ১৬ বছরের 'ফ্যাসিবাদী শাসনের' পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য।

নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

ঢাকা-১১ আসনের স্থানীয় সমস্যা নিয়ে তিনি বলেন, 'আমি জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে।' তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে। নির্বাচিত হলে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নতুনভাবে নেতৃত্ব দেবে।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / নির্বাচনি প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net