Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 09:25 am
Last modified: 23 January, 2026, 12:31 pm

Related News

  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, ফোনগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কোষাগারের অর্থ থেকেই দেওয়া হবে। 'সরকারের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 09:25 am
Last modified: 23 January, 2026, 12:31 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা অনুমোদন করেছে, যার অধীনে সহকারী পরিচালক থেকে ডেপুটি গভর্নর পর্যন্ত কর্মকর্তারা প্রতি তিন বছর অন্তর একটি নির্দিষ্ট মূল্যের সীমার মধ্যে নতুন মোবাইল ফোন পাবেন।

কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করে বলেন, চলতি বছরের জানুয়ারিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, এই সুবিধাটি শুধু পরিচালক, নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নরদের জন্য সীমাবদ্ধ ছিল।

নতুন অনুমোদনের ফলে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপ-পরিচালক এবং সহকারী পরিচালকরাও প্রতি তিন বছরে একবার নতুন মোবাইল ফোন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

নীতিমালা অনুযায়ী, ডিভাইস কেনার জন্য কোনো কর্মকর্তাকে নগদ অর্থ দেওয়া হবে না। এর পরিবর্তে, মোবাইল ফোনগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ করা হবে।

অনুমোদিত সীমা অনুযায়ী, একজন ডেপুটি গভর্নর এক লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত মূল্যের মোবাইল ফোন পাবেন। নির্বাহী পরিচালকরা এক লাখ ৩০ হাজার টাকা, পরিচালকরা ৭০ হাজার টাকা, অতিরিক্ত পরিচালকরা ৫০ হাজার টাকা, যুগ্ম পরিচালকরা ৩০ হাজার টাকা, উপ-পরিচালকরা ২৫ হাজার টাকা এবং সহকারী পরিচালকরা ২০ হাজার টাকা মূল্যের ফোন পাবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, ফোনগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কোষাগারের অর্থ থেকেই দেওয়া হবে। 

'সরকারের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

মোবাইল ফোন / বরাদ্দ / বাংলাদেশ ব্যাংক / কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net