Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
শাকসু নির্বাচন স্থগিত: সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 07:30 pm
Last modified: 21 January, 2026, 07:32 pm

Related News

  • শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত শাবিপ্রবিতে শাটডাউন ঘোষণা
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • আবাসন সংকট ও দাবি উপেক্ষার অভিযোগে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন
  • এনইআইআর কার্যকরের প্রতিবাদে কাল সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক

শাকসু নির্বাচন স্থগিত: সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা জানিয়েছেন, চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় ফিরবেন না। এর আগে মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে শুরু করেন।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 07:30 pm
Last modified: 21 January, 2026, 07:32 pm
ছবি: টিবিএস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এবার ২৮টি বিভাগের শিক্ষার্থীরা এই কঠোর আন্দোলনের ডাক দিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় ফিরবেন না। এর আগে মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে শুরু করেন।

এদিকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, 'গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটা দলের প্ররোচনায় পড়ে দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেছে। ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে, তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।'

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারো চাপ আমরা মেনে নেব না।'

শিক্ষার্থীদের এই আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, 'নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমরা তাদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করছি।'

Related Topics

টপ নিউজ

শাকসু / শাকসু নির্বাচন / ক্লাস-পরীক্ষা বর্জন / শাটডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত শাবিপ্রবিতে শাটডাউন ঘোষণা
  • শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ, তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক
  • শাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্টের; প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
  • আবাসন সংকট ও দাবি উপেক্ষার অভিযোগে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন
  • এনইআইআর কার্যকরের প্রতিবাদে কাল সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধের ডাক

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net