Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন কারিনা

দ্বিতীয় সন্তানের জন্য দিন কয়েক শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন কারিনা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 March, 2021, 03:20 pm
Last modified: 22 March, 2021, 03:24 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন কারিনা

দ্বিতীয় সন্তানের জন্য দিন কয়েক শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস
22 March, 2021, 03:20 pm
Last modified: 22 March, 2021, 03:24 pm

ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের জন্য দিন কয়েক শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। বাড়িতেই সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

সন্তান জন্মের এক মাস পর এবার শুটিংয়ে ফিরলেন বেবো।

আজ (সোমবার) থেকে শুটিং শুরু করলেন কারিনা। শুটিংয়ের জন্য এদিন সকাল সকাল মুম্বাইয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি। এদিন অভিনেত্রীকে হাল্কা আকাশি রঙের পোশাকে, পায়ে হাই হিল পরে শুটিং স্পটে পৌঁছতে দেখা যায়। অভিনেত্রীর সঙ্গে তার শুটিংয়ের সেটের গোটা টিমকেও স্পটে উপস্থিত থাকতে দেখা যায়।

জানা যায়, একটি রান্নার শোয়ের শুটিং করবেন বেবো। ঘনিষ্ঠ সূত্র খবর, রান্নার শোয়ের ধারণা শুনে মনে ধরেছিল কারিনার। সিনেমা এবং স্পোর্টস থেকে সেলিব্রিটিরা এসে এই শোয়ে রান্না করবেন। তাদের গাইড করার কথা রয়েছে মাস্টারশেফদের। 

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা স্টুডিওতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শুটিং স্টুডিওতে প্রবেশের মুখে কারিনা

এদিকে, দেখতে দেখতে এক মাস পূর্ণ করল সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান। জন্মের এক মাসের মাথায় ছেলের ছবি প্রকাশ্যে আনেন সাইফিনা। গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয়বার মা হন বেবো।

সাইফিনা পুত্রের একমাস পূর্তিতে ফুফু সাবা আলি খান সোশ্যাল মিডিয়ায় পুচকের নতুন ছবি পোস্ট করেন। শুধু তাই নয়, এই ছবিতে দেখা মিলল সাইফ আলি খানের। অর্থাৎ প্রথমবার সাইফের সঙ্গে গেছে তার ছোট রাজপুত্রকে। ছবি পোস্ট করলেও তার মুখ কিন্তু আড়ালেই রেখেছেন সাবা।

উল্লেখ্য, পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১২ সালে 'নিকাহ'র পর্ব সারেন সাইফ-কারিনা। চতুর্থবার বাবা হওয়া সাইফ মার্চ মাস অবধি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। ২৫ মার্চের পর ওম রাউতের 'আদিপুরুষে'র শুটিংয়ে যোগ দেবেন তারকা। তার প্রথম স্ত্রী অমৃতার সঙ্গে দুই সন্তান রয়েছেন তারকার। 

অভিনেতার বড় মেয়ে সারার বয়স ২৫, অন্যদিকে ইব্রাহিম পা দিয়েছেন ২০-এ। এদিকে খুদে তৈমুর পা রেখেছে চারে।

Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab