Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
১১ দলীয় জোটের আসন বণ্টন: ১৭৯ আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, ৪৭টি সংরক্ষিত ইসলামী আন্দোলনের জন্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:35 pm
Last modified: 15 January, 2026, 11:16 pm

Related News

  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, গণতান্ত্রিক উত্তরণ ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায় জনগণ: শফিকুর রহমান

১১ দলীয় জোটের আসন বণ্টন: ১৭৯ আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, ৪৭টি সংরক্ষিত ইসলামী আন্দোলনের জন্য

এর আগে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনার পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। দলটির অনুপস্থিতির মধ্যেই জোটের ২৫৩ আসনের নাম ঘোষণা করা হলো।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:35 pm
Last modified: 15 January, 2026, 11:16 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ২৫৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ঘোষিত তালিকায় সিংহভাগ অর্থাৎ ১৭৯টি আসনে লড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন বন্টনের এই তালিকা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত তালিকায় দেখা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস ২০,  খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন পেয়েছে। অন্যদিকে, ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য খালি রাখা হয়েছে। জোটের শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আসনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনার পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। দলটির অনুপস্থিতির মধ্যেই জোটের ২৫৩ আসনের নাম ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা আর পুরনো দিনের স্বৈরাচারী রাজনীতি চাই না, যা জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা আশাবাদী আপনারা জনগণের বিজয় নিশ্চিত করবেন।' তিনি তরুণ প্রজন্মকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজর রাখার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সংস্কারপন্থী এবং বৈষম্যবিরোধী দলগুলো আজ এক হয়েছে। আমাদের শরিক দলগুলোর কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না; সবাই জোটের প্রার্থী হিসেবে লড়বেন। আমরা গণভোটে 'জুলাই সনদের' জয় নিশ্চিত করব।'

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেন, 'আমরা জনগণকে শাসন করতে নয়, সেবা করতে এসেছি। আপনারা আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছেন। এবার একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সরকারকে সমর্থন দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাই।" নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "অন্যায়ের পথে হাঁটবেন না বা কাউকে পক্ষপাত দেখাবেন না।'

বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইসলামী আন্দোলন বাদে বাকি ১০টি দলের মধ্যে ২৫০টি আসন বন্টন চূড়ান্ত করা হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোট আজ রাতেই আনুষ্ঠানিকভাবে এই আসনগুলোর প্রার্থীর তালিকা ঘোষণা করার কথা ছিল।

ওই নেতা আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন আলাদা রাখা হলেও তারা অন্তত ৭০টি আসন দাবি করেছে। তবে জামায়াতে ইসলামী এবং এর শরিক দলগুলো ইসলামী আন্দোলনকে জোটের সঙ্গে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ নির্বাচন / জামায়াত / ১১ দলীয় জোট / এনসিপি / আসন সমঝোতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, গণতান্ত্রিক উত্তরণ ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায় জনগণ: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net