Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
দুপুর ২টায় ৭%, দিনশেষে ৪০% ভোট কাস্টিং: ২০২৪-এর নির্বাচনের অভিজ্ঞতা জানালেন অতিরিক্ত সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 07:10 pm
Last modified: 15 January, 2026, 07:15 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

দুপুর ২টায় ৭%, দিনশেষে ৪০% ভোট কাস্টিং: ২০২৪-এর নির্বাচনের অভিজ্ঞতা জানালেন অতিরিক্ত সচিব

তিনি বলেন, ‘২০১৮ সালে আমার নির্বাচনের কোনো দায়িত্ব ছিল না, ভোট দেওয়ার সুযোগ ছিল। প্রথমে আমার পরিবারের কেউ কেউ ভোট কেন্দ্র থেকে ফেরত এসে বলল, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। পরে বুঝতে পেরেছি, ভোট আগের রাতেই হয়ে গেছে।’
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 07:10 pm
Last modified: 15 January, 2026, 07:15 pm
ছবি: সংগৃহীত

বিগত ১৫ বছরে দেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। 

২০২৪ সালের নির্বাচনের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, '২০২৪ সালে আমি ভোট দিতে গিয়েছিলাম ২টার সময়। ভোট দিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম ভোট কাস্টিং কত শতাংশ? তিনি বলেছিলেন, ৭ শতাংশ। দিনশেষে টিভিতে দেখলাম ভোট কাস্টিং দেখানো হয়েছে ৪০ শতাংশের কম-বেশি।'

তিনি আরও বলেন, 'আমি ওই প্রিজাইডিং অফিসারকে পরে কৌতূহলবশত বলেছিলাম, আমি তো দুইটার সময় ৭ শতাংশ দেখে আসছি। তিনি জানিয়েছিলেন, স্যার দুইটার পরে আর কোনো কিছু আপলোড করিনি। এটা ৪০ শতাংশ হয়ে গেছে পরে। অথচ ওই কেন্দ্রে ওই সময় আমি একমাত্র ভোটার ছিলাম।'

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত 'সাভার উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা'য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তিনি উপস্থিত ব্যক্তিদের 'সরকারের দূত' হিসেবে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে এবং সর্বস্তরের মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি এই গণভোটে 'হ্যাঁ' ভোটের গুরুত্বও তুলে ধরেন।

বক্তব্যের এক পর্যায়ে বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে মোজাম্মেল হক বলেন,  বিগত ১৫ বছরে আমরা কেউ ভোট দিতে পারিনি। আমরা ২০১৪ সালে দেখেছি ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে দিতে, ২০২৪-এ দেখেছি ডামি নির্বাচন।'

তিনি বলেন, '২০১৮ সালে আমার নির্বাচনের কোনো দায়িত্ব ছিল না, ভোট দেওয়ার সুযোগ ছিল। প্রথমে আমার পরিবারের কেউ কেউ ভোট কেন্দ্র থেকে ফেরত এসে বলল, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। পরে বুঝতে পেরেছি, ভোট আগের রাতেই হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'সংবিধান সংশোধন করছে কারা? ম্যান্ডেটবিহীন একটা সংসদ। জনগণের অংশগ্রহণ ছাড়া যে সংসদ গঠিত হয়েছিল তথাকথিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় তারা সংশোধন করে তাদের ইচ্ছামতো কাজ করেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংবিধান পরিবর্তন করা যাবে—এই ক্ষমতা থাকার কারণে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার হয়েছে। সেজন্য এইবার সুযোগ এসেছে, ক্ষমতাটা জনগণের হাতে গণভোটের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার।'

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, 'গণভোটে যদি 'হ্যাঁ' জয়যুক্ত হয়, পরবর্তীতে যারা সরকার গঠন করবে এবং যারা বিরোধী দলে থাকবে তারা সবাই মিলে সংবিধানে এমন ব্যবস্থা করবে, যে ব্যবস্থায় ইচ্ছামতো যখন-তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন করা যাবে না। সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই সংবিধানের বড় ধরনের কোনো সংস্কার দরকার হলে তখন জনগণের কাছেই যেতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / গণভোট / অতিরিক্ত সচিব / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net