Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
'রেজা পাহলভি ভালো মানুষ, তবে ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবে কি না সন্দেহ আছে': ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
15 January, 2026, 12:55 pm
Last modified: 15 January, 2026, 12:57 pm

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের
  • ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

'রেজা পাহলভি ভালো মানুষ, তবে ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবে কি না সন্দেহ আছে': ট্রাম্প

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবের আগে থেকেই দেশের বাইরে আছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই বিরোধী নেতা চলমান বিক্ষোভে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। তবে ইরানের বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে নানা মতভেদ ও বিভক্তি। রাজতন্ত্রীরা রেজা পাহলভিকে সমর্থন করলেও ইরানের অভ্যন্তরে তাদের সাংগঠনিক ভিত্তি খুব একটা মজবুত নয়।
রয়টার্স
15 January, 2026, 12:55 pm
Last modified: 15 January, 2026, 12:57 pm
ছবি: রয়টার্স

ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও বিরোধী নেতা রেজা পাহলভিকে 'বেশ ভালো মানুষ' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের অভ্যন্তরে রেজা পাহলভির জনসমর্থন বা গ্রহণযোগ্যতা আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

বুধবার ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পতনের সম্ভাবনা রয়েছে। তবে রেজা পাহলভি সেই শূন্যস্থান পূরণ করতে পারবেন কি না, তা এখনই বলা কঠিন।

রেজা পাহলভি ইরানের প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে, যিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। ইরানে চলমান বিক্ষোভে সমর্থন জানাতে বারবার হুমকি দিলেও রেজা পাহলভিকে পুরোপুরি সমর্থন দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, 'তাকে (রেজা পাহলভি) দেখতে তো বেশ ভালো মানুষই মনে হয়। কিন্তু নিজের দেশের ভেতরে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন, তা আমার জানা নেই। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।'

তিনি আরও বলেন, 'ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। তবে যদি তারা মেনে নেয়, তাতে আমার কোনো আপত্তি নেই।'

সাক্ষাৎকারে ট্রাম্প আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় অচলাবস্থার জন্য তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেন। এ ছাড়া ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্ত নিয়ে রিপাবলিকানদের সমালোচনার বিষয়টিও তিনি নাকচ করে দেন।

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবের আগে থেকেই দেশের বাইরে আছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই বিরোধী নেতা চলমান বিক্ষোভে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। তবে ইরানের বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে নানা মতভেদ ও বিভক্তি। রাজতন্ত্রীরা রেজা পাহলভিকে সমর্থন করলেও ইরানের অভ্যন্তরে তাদের সাংগঠনিক ভিত্তি খুব একটা মজবুত নয়।

ওভাল অফিসে বসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'বিক্ষোভের কারণে তেহরান সরকারের পতন ঘটা অসম্ভব কিছু নয়। তবে সত্য হলো, যেকোনো সরকারেরই পতন হতে পারে। সরকার পড়ুক বা না পড়ুক, আগামী সময়টা বেশ কৌতূহলপূর্ণ হতে যাচ্ছে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / বিক্ষোভ / রেজা পাহলভি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • মার্কিন পাইলট উদ্ধারে যাওয়া বেশ কয়েকটি বিমান ধ্বংসের দাবি ইরানের
  • ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net