Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রসহ আট দেশের ৩৩০টি ফ্ল্যাট ও বাড়ি জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2026, 10:55 am
Last modified: 14 January, 2026, 10:57 am

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রসহ আট দেশের ৩৩০টি ফ্ল্যাট ও বাড়ি জব্দের নির্দেশ

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানিতে তার বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পদের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।
টিবিএস রিপোর্ট
14 January, 2026, 10:55 am
Last modified: 14 January, 2026, 10:57 am
সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রসহ আট দেশের ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক আট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানিতে তার বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পদের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

অন্য যে দেশগুলোতে বাড়ি-ফ্ল্যাট রয়েছে তা হলো–আরব আমিরাত, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের ৪০টি ফ্ল্যাট ও বাড়ি জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯১১ মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৬ কোটি ১০ লাখ এক হাজার ১৪২ টাকা উল্লেখ করা হয়েছে (এক ডলার ১২২ টাকা)। এ ছাড়া জেডটিএস প্রোপার্টিস ও তানয়ীম প্রোপার্টিসে বিনিয়োগ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে তানয়ীমে রয়েছে ১ কোটি ডলার বা ১২২ কোটি টাকা।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এসবের মূল্য ৩ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৫৯০ ফিলিপাইন পেসো—যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৬৯ লাখ টাকা ধরা হয়েছে (এক পেসো সমান দুই টাকা)।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৩টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৩৫ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৫৬০ থাই বাথ—যা বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৩২৮ টাকা (এক বাথ সমান ৩ টাকা ৮০ পয়সা)।

ভিয়েতনামে ৩০টি অ্যাপার্টমেন্ট ও ৩টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। ৩০টি অ্যাপার্টমেন্টের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৬৮৪ সিঙ্গাপুরিয়ান ডলার এবং ১৬ হাজার ৪২৩ কোটি ৬ লাখ ৯৩ হাজার ২৮৮ ভিয়েতনাম ডং। তিনটি ফ্ল্যাটের মূল্য ৬৮ লাখ ১১ হাজার ৭২৫ মার্কিন ডলার। এসব সম্পদের মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৭৭১ টাকা।

মালয়েশিয়ায় ৪৭টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৩৩ মালয়েশিয়ান রিঙ্গিত—যা বাংলাদেশি মুদ্রায় ৩১৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা ধরা হয়েছে (এক রিঙ্গিত সমান ৩০ টাকা)।

কম্বোডিয়ায় ১১৭টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য তিন কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫৭৭ মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় ৪৩২ কোটি ৮৫ লাখ আট হাজার ৩৯৪ টাকা (এক ডলার সমান ১২২ টাকা)।

ভারতে থাকা নয়টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৭ কোটি ১৪ লাখ ২১ হাজার ৫৫৬ ভারতীয় রুপি—যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১০০ টাকা (এক রুপি সমান এক টাকা ৩৫ পয়সা)।

আরব আমিরাতে ৫৯টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ২১ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৬৯৫ দিরহাম—যা বাংলাদেশি মুদ্রায় ৬৯৮ কোটি ৯২ লাখ ৯০ হাজার ৯৩৫ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে (এক দিরহাম সমান ৩৩ টাকা)।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এসব আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়েছে এবং এসব বিষয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান।

অনুসন্ধান চলাকালে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ির প্রতিবেশী ওসমান তালুকদারের বাসা থেকে বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় প্রয়োজনে এসব সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি / সাইফুজ্জামান চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net