Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চাহিদার চেয়ে আমদানি বেশি, তবু দাম বাড়ছে খেজুরের 

অর্থনীতি

শওকত আলী
20 March, 2021, 12:35 pm
Last modified: 20 March, 2021, 12:40 pm

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানের আগে সবজির দাম বাড়তি, জাহিদি খেজুরের দাম প্রায় দ্বিগুণ
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

চাহিদার চেয়ে আমদানি বেশি, তবু দাম বাড়ছে খেজুরের 

এ বছর রোজাকে কেন্দ্র করে প্রায় ৫০ হাজার মে. টন খেজুর আমদানি হয়েছে। যেখানে রমজান মাসে চাহিদা রয়েছে ৩৫ হাজার টনের কিছু বেশি। বাড়তি মজুদ থাকার পরও খুচরা বাজারে ইতিমধ্যে খেজুরের দাম বেড়েছে।  
শওকত আলী
20 March, 2021, 12:35 pm
Last modified: 20 March, 2021, 12:40 pm

প্রতি বছরের মত এবারও রোজা শুরু হওয়ার মাসখানেক আগে থেকে একটু একটু করে বাড়তে শুরু করেছে খেজুরের দাম। যদিও ইতিমধ্যেই চাহিদার চেয়ে বেশি পরিমাণে খেজুর আমদানি হয়েছে।  

খেজুর আমদানিকারক ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রোজাকে কেন্দ্র করে প্রায় ৫০ হাজার মে. টন খেজুর আমদানি হয়েছে। যেখানে রমজান মাসে চাহিদা রয়েছে ৩৫ হাজার টনের কিছু বেশি। বাড়তি মজুদ থাকার পরও খুচরা বাজারে ইতিমধ্যে খেজুরের দাম বেড়েছে।  

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বাজার বিশ্লেষণের তথ্য বলছে, সাধারণ মানের প্রতি কেজি খেজুর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০-৫০০ টাকা দরে। যা এক বছর আগের এই সময়ের তুলনায় ৪৪.৪৪ শতাংশ বেশি।  

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবিত্র রমজান মাসে খেজুরের বাড়তি চাহিদা তৈরি হয়। এই চাহিদাকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবারও ব্যবসায়ীরা আগেভাগেই খেজুর আমদানি শেষ করেছে। তবে রোজা শুরু হওয়ার আগেই খুচরা পর্যায়ে দাম বাড়তে শুরু করেছে।  

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে। যে কারণে দাম বৃদ্ধির কোন কারণ নেই।' 

তিনি জানান, রোজার আগে অনেক মৌসুমি ব্যবসায়ী খেজুর বিক্রি করে। এই ব্যবসায়ীদের কারণে প্রতিবছরই বাজারে খেজুরের দাম বেড়ে যায়। 

তবে বাদামতলির আমদানিকারক ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঝারি মানের খেজুরে কার্টন প্রতি (১০ কেজি)  ৫০ টাকা দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে তিউনেশিয়া-আলজেরিয়া থেকে আমদানি করা বড়ই, ধাবাস, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা নাগাল খেজুর। ৮০ শতাংশেরও বেশি মানুষ ইফতারে জাহেদি, বড়ই ও ধাবাস কিনে বলে জানা গেছে। 

দেশের সবচেয়ে বড় ফলের বাজার রাজধানীর বাদামতলীতে গিয়ে দেখা গেছে, পাইকারীতে প্রতি কার্টন বড়ই খেজুর ১৪০০ (১০ কেজি) টাকায় বিক্রি হচ্ছে। যা সপ্তাহখানেক আগে ছিল ১৩০০-১৩৫০ টাকা। নাগাল খেজুরের দামও ৫০ টাকা বেড়ে প্রতি কার্টন ১৪০০ টাকায়  বিক্রি করতে দেখা গেছে। একেবারে কম দামের মধ্যে রয়েছে সায়ের খুজুর। যেগুলো হাজার টাকা কার্টন হিসেবে বিক্রি হচ্ছে।  

এই খেজুরগুলোই খুচরা বাজারে ৩০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। 

ব্যবসায়ীরা সরবরাহ ভালো থাকার দাবি করলেও ভালো মানের আজোয়া ও মরিয়ম খেজুর খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে। পাইকারীতে মরিয়ম খেজুরের দাম ৭০০ টাকা হলেও খুচরায় এক কেজি খেজুর কিনতে হচ্ছে ৮৫০-১৫০০ টাকায়। অন্যদিকে খুচরায় আজোয়া খেজুর বিক্রি হচ্ছে ১১০০-২০০০ টাকা কেজি দরে। 

বাদামতলির মেসার্স সুমন এন্টারপ্রাইজের বিক্রেতা আনিসুর রহমান বলেন, 'করোনার কারণে গত রমজানে সেভাবে খেজুর বিক্রি হয়নি। এবারও সরবরাহ ভালো যে কারণে দাম বাড়েনি'।  

বাড্ডার খেজুর বিক্রেতা শফিকুল ইসলাম টিবিএসকে বলেন, 'এবার দেড় লাখ টাকার খেজুর কিনে রেখেছি রোজায় বিক্রির উদ্দেশ্যে'।    

এদিকে নিম্নমানের খেজুর যাতে বাজারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মনিটরিং শুরু করেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা টিবিএসকে বলেন, `আমরা দ্রুতই অভিযান শুরু করব। কারণ গত বছরের অনেক খেজুর অবিক্রিত ছিল। নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খেজুর যাতে বাজারে ঢুকতে না পারে সেজন্য আমরা তদারকি করবো।'  

Related Topics

টপ নিউজ

খেজুর গুড় / খেজুরের দাম / খেজুর আমদানি / টিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানের আগে সবজির দাম বাড়তি, জাহিদি খেজুরের দাম প্রায় দ্বিগুণ
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net