Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

এনডিটিভি
12 January, 2026, 03:10 pm
Last modified: 12 January, 2026, 03:16 pm

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

এনডিটিভি
12 January, 2026, 03:10 pm
Last modified: 12 January, 2026, 03:16 pm
ছবি: ট্রাম্প/ট্রুথ সোশ্যাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' হিসেবে ঘোষণা করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উইকিপিডিয়া পেজের মতো দেখতে একটি সম্পাদিত ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তার ছবির নিচে লেখা ছিল: 'ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ২০২৬ সালের জানুয়ারি থেকে ক্ষমতাসীন'। 

সেখানে তার যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বকালের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে উইকিপিডিয়ার মূল পেজে ট্রাম্পকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়নি এবং কোনো আন্তর্জাতিক সংস্থাও এই দাবির স্বীকৃতি দেয়নি।

ট্রাম্পের এই পোস্টটি এসেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পরপরই। মার্কিন বাহিনী এক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়, যেখানে তারা মাদক পাচারের ফেডারেল অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

মাদুরো দাবি করেছেন তাকে 'অপহরণ' করা হয়েছে। চীন, রাশিয়া, কলম্বিয়া এবং স্পেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

অভিযানের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প ঘোষণা দেন যে, নিরাপত্তা উদ্বেগ এবং নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনিজুয়েলা 'পরিচালনা' করবে। তিনি আরও জানান, এই অন্তর্বর্তী সময়ে ভেনিজুয়েলার তেল বিশ্ববাজারে বিক্রির বিষয়টিও যুক্তরাষ্ট্র তদারকি করবে।

এরই মধ্যে ভেনিজুয়েলায় মাদুরোর সেকেন্ড-ইন-কমান্ড ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের দাবি প্রত্যাখ্যান করে মাদুরোর মুক্তি দাবি করেছেন এবং তাকেই দেশটির বৈধ নেতা ঘোষণা করেছেন।

এর জবাবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করেন, তবে তাকে 'বড় মূল্য দিতে হতে পারে'। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তার পরিণতি মাদুরোর চেয়েও ভয়াবহ হতে পারে।

ভেনিজুয়েলা 'শান্তি প্রতিষ্ঠার' লক্ষ্যে কয়েকজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ট্রাম্প এর কৃতিত্ব দাবি করেন। ট্রুথ সোশ্যাল-এ তিনি বলেন, মার্কিন পদক্ষেপের ফলেই এই মুক্তি বড় আকারে ঘটেছে এবং মুক্তিপ্রাপ্তদের তিনি এটি 'কখনো ভুলে না যাওয়ার' সতর্কবার্তা দেন।

গত সপ্তাহে হোয়াইট হাউসে তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ভেনিজুয়েলার তেল উৎপাদন বাড়াতে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই ঠিক করবে কোন কোম্পানি সেখানে কাজ করার অনুমতি পাবে। তিনি জানান, ভেনিজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের একটি চুক্তি হয়েছে এবং এই সরবরাহ অনির্দিষ্টকাল চলতে পারে। ট্রাম্প দাবি করেন, এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে।

এ ছাড়া ভেনিজুয়েলার তেল বিক্রি থেকে আসা যুক্তরাষ্ট্রে গচ্ছিত অর্থ সুরক্ষার জন্য একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন ট্রাম্প।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / ভেনেজুয়েলার প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net